
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন গ্রামে জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজের ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে গড়াশিন এলাকায় অবস্থিত জাহানআরা বেগম স্কুল এন্ড কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গড়াশিন জাহানআরা বেগম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি নাসরীন জাহান লবুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের জমি দাতা সদস্য ও পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শহীদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন, কায়ছার আলী, স্কুলের এডহক কমিটির সদস্য মনিরুল ইসলাম, করটিয়া ইউনিয়নের ইউপি সদস্য দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান বাচ্চু, হালিমা বেগম ও নুরজাহান মাদ্রাসার সেক্রেটারী মুসা আহমেদ, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বাবর আলী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যুরো বাংলাদেশ জোনাল ম্যানেজার মহসিন মিয়া, এস এম মেজবাহ উদ্দিন, মঞ্জুরুল মোর্শেদ লিটন, মির্জা মোহাম্ম ওমর শরিফ ও আকতার হোসেন প্রমুখ।
জাহানআরা বেগম স্কুল এন্ড কলেজের আয়োজনে ৩০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বড় দলে ১ম সোহাগ, ২য় তালহা ও ৩য় তাওহিদ, মাঝারি দলে ১ম শিপন, ২য় আব্দুল্লাহ ও ৩য় তাওহিদ। স্মৃতি পরীক্ষায় ১ম মুক্তি আক্তার, ২য় নুসরাত ও ৩য় মনিরা বেগম। মিউজিক্যাল চেয়ারে বালিশ খেলায় ১ম কুলসুম, ২য় সুমাইয়া এবং ৩য় মাফলুন আক্তার। মাঝারি দলে বল নিক্ষেপে ১ম রুহুল, ২য় আবু নোমান ও ৩য় সাবিত। আত্বরক্ষা (চাচা আপন প্রাণ বাঁচা) প্রতিযোগিতায় ১ম বাহাত, ২য় মেরাজ ও ৩য় দোহা। ভারসাম্য দৌড়ে ১ম মায়া, ২য় কুলসুম ও ৩য় আমেনা আক্তার লাজুক। সুই সুতা খেলায় ১ম মায়া, ২য় মারুফা ও ৩য় আনিকা।
ছোট দলের খেলায় ১০০ মিটার দৌড়ে ১ম আবির, ২য় হাবিব ও ৩য় মাহাদী। মোরগ লড়াই প্রতিযোগিতায় ১ম আল রাফি, ২য় হাবিব ও ৩য় সোহান। বালিকা ১০০ মিটার দৌড়ে ১ম রাফিয়া, ২য় সিথি ও ৩য় ফরিদা, দড়ি লাফ প্রতিযোগিতায় ১ম ইমু, ২য় সুমাইয়া এবং ৩য় লাবন্য আক্তার।
পুরষ্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন হাসিবুল হোসেন এবং নৃত্য পরিবেশন করেন আনিকা ও তার দল।






