শনিবার, মে ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল জেলাবাসী পেল ৫ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ॥ জেলাজুড়ে উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
টাঙ্গাইল জেলাবাসী পেল ৫ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ॥ জেলাজুড়ে উচ্ছ্বাস

টাঙ্গাইল জেলাবাসী পেল ৫ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ॥ জেলাজুড়ে উচ্ছ্বাস

৬৩৬ Views

মমিনুল হক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় বড় চমক হিসেবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন পেয়েছেন একাই দুইটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। এদিকে একাই তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের পর নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। দলীয় নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রথমবারের মতো এমপি হয়েই তিনি দুই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনে জয়ের মুখ দেখেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন নির্বাচিত হওয়ায় দীর্ঘদিনের হারানো আসনটি ফিরে পেল বিএনপি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ছাড়া অন্য চার প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ৯৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন।

এদিকে সুলতান সালাউদ্দিন টুকুকে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তার ওপর বিশেষ আস্থা রেখেছে নতুন সরকার। শপথ গ্রহণের পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলবাসী আমাকে মন্ত্রীসভায় দেখতে চেয়েছিল, তাদের সেই আশা পূরণ হয়েছে। এখন আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। তা যথাযথভাবে পালনের মাধ্যমেই আমি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সফলভাবে দায়িত্ব পালনের জন্য টাঙ্গাইল সদরবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব, ইনশাল্লাহ।
এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই টাঙ্গাইল-৫ (সদর) আসনের শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার দেখা যায়। বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা হইছে।

Advertisement

স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রীসভায় স্থান পেলেন। এতে এলাকার মানুষ গর্বিত ও আনন্দিত। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক বলেন, সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রীসভায় স্থান পাওয়ায় শুধু দলের নয়, সদর উপজেলার প্রতিটি মানুষ আনন্দিত। দীর্ঘদিন পর সদর থেকে মন্ত্রী হওয়ায় তাঁরা সবাই অনেক খুশি হয়েছেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় ৫১ হাজার ভোট বেশি পান।
এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় তিনি মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলাবাসী পেল ৫ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ॥ জেলাজুড়ে উচ্ছ্বাসটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধনবাড়ী উপজেলামধুপুর উপজেলা
Next Post
দেলদুয়ারের পাথরাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দেলদুয়ারের পাথরাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

মে ২৩, ২০২৬
টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করলেন আইজিপি আলী হোসেন ফকির

টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করলেন আইজিপি আলী হোসেন ফকির

মে ২৩, ২০২৬
কালিহাতীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

কালিহাতীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ২৩, ২০২৬
ঈদের ছুটির আগেই যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৪ লাখ টাকা

ঈদের ছুটির আগেই যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৪ লাখ টাকা

মে ২৩, ২০২৬
টাঙ্গাইলে ট্রাক স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং ॥ ভোগান্তি চরমে

টাঙ্গাইলে ট্রাক স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং ॥ ভোগান্তি চরমে

মে ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In