রবিবার, এপ্রিল ১২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

৩২ বছর ধরে বিলপাড়া গ্রাম পরিচিত নেওয়াজ আলীর সাদা চমচমের কারণে

এপ্রিল ১২, ২০২৬
A A
৩২ বছর ধরে বিলপাড়া গ্রামকে চেনেন নেওয়াজ আলীর সাদা চমচমের কারণে

৩২ বছর ধরে বিলপাড়া গ্রামকে চেনেন নেওয়াজ আলীর সাদা চমচমের কারণে

১০৬ Views

স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘ ৩২ বছর আগে বিলপাড়া বাজারে ছোট্ট একটি মিষ্টির দোকান চালু করেন সুজন মিয়া। দেড় বছরে দোকানটিতে ব্যবসা তেমন জমাতে পারেননি। তাই চাকুরি নিয়ে চলে যান মালোয়শিয়া। ছেলের দোকানের হাল ধরেন বাবা নেওয়াজ আলী। তিনি খাঁটি ছানা দিয়ে সাদা চমচম তৈরি শুরু করেন। কয়েক বছরের মধ্যেই এই চমচমের সুনাম ছড়িয়ে পরে সারা জেলায়। এখন নেওয়াজ আলীর এই সাদা চমচমের জন্যেই বিলপাড়াকে একনামে চেনে সবাই। বিলপাড়া গ্রামটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার দক্ষিণ প্রান্তে। কাঞ্চনপুর ইউনিয়নের এই গ্রামের পরেই মির্জাপুর উপজেলা শুরু। নেওয়াজ আলীর সাদা চমচমের জন্য প্রত্যন্ত এই গ্রামটিতে অনেক দুর থেকে মানুষ আসেন।
স্থানীয়রা জানায়, বিগত ১৯৯৪ সালে নওয়াজ আলীর ছেলে সুজন মিয়া বিলপাড়া বাজারে মিষ্টির দোকান চালু করেন। তখন গ্রামটিতে যাতায়াতের রাস্তা ছিলো কাঁচা। নদীতে সেতু ছিলো না। তাই উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ ছিলো না। সারা দিনে চার-পাঁচ কেজি মিষ্টি বিক্রি হতো। ব্যবসায় সুবিধা করতে না পেরে সুজন চলে যান মালোয়শিয়া। তখন নেওয়াজ আলী দোকানটি পরিচালনায় হাত দেন। ওই এলাকায় প্রচুর দেশি গরুর দুধ পাওয়া যেত। সেই দুধ থেকে ছানা তৈরি করে সাদা চমচম তৈরি শুরু করেন নেওয়াজ আলী। এতে বিক্রি বাড়তে থাকে। এই চমচমের নাম ছড়াতে থাকে আশেপাশের এলাকায়। এখন শুধু টাঙ্গাইল জেলা নয়, আশেপাশের জেলাতেও বিলপাড়ার নেওয়াজ আলীর সাদা চমচমের সুনাম ছড়িয়ে পরেছে।

Advertisement

সরেজমিন বিলপাড়ায় গিয়ে দেখা যায়, নদীর ধারে ছোট্ট একটি বাজার। বাজরটি পূর্বদিকে বটগাছের তলায় নেওয়াজ আলীর দোকান। সেখানে বসেই ৭৩ বছর বসয়ী নেওয়াজ আলী বেচা-কেনা করছেন। একপাশে ছানা মাখাচ্ছেন একজন কর্মচারী। মাখানোর কাজ শেষ হলে ছানান পাত্র এনে রাখলেন নেওয়াজ আলীর সামনে। নেওয়াজ আলী ছানার উপর কিছু ময়দা ও এলাচের গুড়া ছিটিয়ে দিলেন। তারপর সেই ছানা থেকে চমচমের আকার তৈরি করলেন কারিগররা। পরে দোকানের পিছনে চুলায় চিনির শিরাতে সিদ্ধ করে সাদা চমচম তৈরি করা হলো।
নেওয়াজ আলী বলেন, খাঁটি দুধ দিয়ে ছানা তৈরি করা হয়। পরে চিনির শিরাতে সিদ্ধ করা হয়। অন্যান্য স্থানে মিষ্টিতে ময়দা ব্যবহার করা হয় বেশি। কিন্তু আমরা ময়দা কম ব্যবহার করি। পাঁচ কেজি ছানাতে একশত গ্রাম ময়দা দেই। তাই আমাদের মিষ্টি খুব সুস্বাধু হয়। তিনি আরো বলেন, ‘আল্লার রহমাত আছে, তাই আমাগো চমচমের এতো সুনাম।’

এই দোকানেই কথা হয় ব্যবসায়ী মাহবুবুর রহমানের সাথে। তিনি সাত কিলোমিটার দুরে মির্জাপুর উপজেলার পাকুল্লা থেকে এসেছেন সাদা চমচম কিনতে। মাহবুবুর রহমান জানান, তার নিজ এলাকাতেও অনেক মিষ্টির দোকান আছে। কিন্তু বিলপাড়ার সাদা মিষ্টির আলাদা স্বাদ। আত্মীয় বাড়ি যাবেন তাই এত দুরে এসেছেন সাদা চমচম কিনতে।
নেওয়াজ আলীর ছেলে সুজন মিয়া জানান, দোকানটি চালু করার দেড় বছর পরেই বিদেশ চলে যান। কয়েক বছর পর ফিরে এসে দেখেন তার বাবা সাদা চমচম তৈরি করে ব্যবসা জমিয়ে ফেলেছেন। পরে বিদেশ থেকে বিগত ২০০৬ সালে একেবারে চলে আসেন। বিদেশের চেয়ে অনেক বেশি আয় করা যায় এই সাদা চমচম তৈরি করে।

Advertisement

স্থানীয়রা জানান, বিলপাড়া থেকে মাত্র চার কিলোমিটার দক্ষিণে মির্জাপুরের মহেড়া গ্রাম। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) অবস্থান। সারা দেশ থেকে পুলিশ বাহিনীর সদস্যরা এখানে প্রশিক্ষণে আসেন। এছাড়া পুলিশের ওই প্রশিক্ষণ কেন্দ্রটি একটি পর্যটন কেন্দ্র ও শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। ট্রেনিং নিতে আসা পুলিশ এবং সেখানে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই ফেরার পথে বিলপাড়ায় যান। তারা বিলপাড়ার সাদা চমচম কিনে নিয়ে যান। আর এদের মাধ্যমে বিলপাড়ার সাদা চমচমের নাম ছড়িয়ে পরেছে দেশের বিভিন্ন স্থানে।
এ বিষয়ে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, নেওয়াজ আলীর সাদা চমচম আমাদের এলাকার গর্ব। এই চমচমের কারণেই প্রত্যন্ত গ্রাম বিলপাগার নাম ছড়িয়েছে চারদিকে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সভাপতি মুসলিম উদ্দিন বলেন, আগে চমচম বলতে টাঙ্গাইলের পোড়াবাড়ী গ্রামকে বুঝাতো। এখন নেওয়াজ আলীর সাদা চমচমের সুনাম পোড়াবাড়ীর চমচমের মতো ছড়িয়ে পড়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৩২ বছর ধরে বিলপাড়া গ্রামকে চেনেন নেওয়াজ আলীর সাদা চমচমের কারণেNews Tangailtangail newsকাঞ্চনপুর ইউনিয়ন পরিষদটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবাসাইল উপজেলাবিলপাড়া মিষ্টি
Next Post
টাঙ্গাইলে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত

টাঙ্গাইলে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত

সর্বশেষ সংবাদ

সখীপুরের পাথরঘাটা ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সখীপুরের পাথরঘাটা ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন

এপ্রিল ১২, ২০২৬
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু

গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু

এপ্রিল ১২, ২০২৬
টাঙ্গাইল শহরে প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা

টাঙ্গাইল শহরে প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা

এপ্রিল ১২, ২০২৬
টাঙ্গাইলে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত

টাঙ্গাইলে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত

এপ্রিল ১২, ২০২৬
৩২ বছর ধরে বিলপাড়া গ্রামকে চেনেন নেওয়াজ আলীর সাদা চমচমের কারণে

৩২ বছর ধরে বিলপাড়া গ্রাম পরিচিত নেওয়াজ আলীর সাদা চমচমের কারণে

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In