
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গৃহহীন দুই পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া স্কুল জামে মসজিদ মাঠে ঢেউটিন বিতরণ করা হয়। বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমামের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলাম মির্জাপুর উপজেলা শাখার আমীর মাওলানা ইয়াহ ইয়া খান মারুফের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা প্রমুখ।
মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ওয়াজ উদ্দিন সিকদার জানান, গ্রামের আব্বেছ আলী ও ভীরম আলীর স্ত্রীরকে দুই বান্ডেল করে ঢেউটিন ও ডালা বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, সমাজের হতদরিদ্রদের আর্থিকভাবে এগিয়ে নিতে আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমাম সেলাই মেশিন, অটোরিকশা বিতরণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য করে থাকেন। তারই ধারবাহিকতায় আজকে গৃহহীন দুই পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।






