
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে জেলা টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহবায়ক বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ্যাভোকেট আলী ইমাম তপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রম আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।





