
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পৌলি ব্রীজ সংলগ্ন মহেলা এলাকায় নির্মিত অবৈধ মাটির রাস্তা কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই রাস্তা কেটে দেওয়া হয়।
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত মাটির রাস্তাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতী থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানায়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।






