
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার দেখা যায়। যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শনিবার (১৭ মে) সন্ধ্যায় টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা কমিটির পরিচালনায় মেলার উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প মেলায় বিভিন্ন জেলার স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য।





