
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লীর পাশে অভিযান পরিচালিত হয়। এ সময় সুজনের বাড়ি থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাশিদুল ইসলাম, সহকারি উপ পরিদর্শক জিয়াউল হক, আলমগীর হোসেন, সিপাই প্রবাল চন্দ্র সরকার, ফরহাদ হোসেন, অক্ষয় কুমার, জাহাঙ্গীর মাতাব্বর, সুমাইয়া আক্তার।
এ সময় টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া যৌনপল্লীর পাশে মুত অন্তু রবিদাসের ছেলে সুজনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সুজনের বাড়িতে তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ অভিযানে সুজন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।






