
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঈদে ঘরমুখো মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করতে বাস গাড়ি পরিচালনার দিকনির্দেশনা নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে গোপালপুর বাসস্ট্যান্ডে শ্রমিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লিটন খান। বক্তব্য দেন কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইবনে খালিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি অলিমুজ্জামান রুনা, যুগ্ম সম্পাদক হীরা মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও সকল শ্রমিক।
সভায় ঈদ যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাস পরিচালনা, নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। শ্রমিক নেতারা যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন।






