বুধবার, মে ২০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

মে ২০, ২০২৬
A A
ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

৭৫ Views

স্টাফ রিপোর্টার ॥
দেশি-বিদেশি নানা প্রজাতির মাতৃগাছে ঘেরা চারপাশ। কোনোটিতে ফুল এসেছে, কোনোটি ফলে ঠাসা, আবার কোনোটিতে পাক ধরেছে। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় হর্টিকালচার সেন্টার এখন এমনই এক বৈচিত্র্যময় উদ্যানে পরিণত হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ছাড়াই নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি জৈব সার ও কম্পোস্ট ব্যবহার করে এখানে ফল চাষ করা হচ্ছে। গত ৩ বছরে সাধারণ একটি সরকারি প্রতিষ্ঠান থেকে এটি দেশের উদ্যান উন্নয়ন ও কৃষি সম্ভাবনার অন্যতম কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।
সেন্টার সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ১২৭ প্রজাতির দেশি-বিদেশি মাতৃগাছ রয়েছে। শুধু আমেরই আছে ৩৮টি উন্নত জাত। এর মধ্যে বারমাসি কাটিমন, বারি-১১, মিয়াজাকি, ব্রুনাই কিং, কিং অব চাকাপাত, নাম ডক মাই, গৌড়মতি ও ব্ল্যাক স্টোনের মতো বিদেশি জাতের পাশাপাশি ল্যাংড়া, হাড়িভাঙ্গা ও হিমসাগরের মতো জনপ্রিয় দেশি জাতও রয়েছে।

Advertisement

সরেজমিনে দেখা যায়, সেন্টারের দক্ষিণ-পশ্চিম অংশে গড়ে তোলা হয়েছে সমৃদ্ধ এক মসলা বাগান। সেখানে দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, চুইঝাল, লবঙ্গ, জয়ফল ও অলস্পাইসের গাছ রয়েছে। উত্তর সীমানার পতিত জমিতে রোপণ করা হয়েছে ৩০টি ভিয়েতনামি বারমাসি আঠাবিহীন কাঁঠাল গাছ। এছাড়া পুকুরপাড়ে অ্যাভোকাডো, স্টার অ্যাপেল, ম্যাকাডেমিয়া, রোলেনিয়া, করসল, রুবি-লংগান, মিরাকল বেরি ও ডুরিয়ানের মতো উচ্চমূল্যের বিদেশি ফলের সংগ্রহশালা নজর কাড়ে দর্শনার্থীদের। ফলের পাশাপাশি এখানে রয়েছে শতাধিক অ্যারাবিকা কফি গাছ, ড্রাগন ফল, কাশ্মিরি আনার, বিভিন্ন জাতের লেবু, লিচু, লটকন, কোকো ও জি-৯ কলা। দৃষ্টিনন্দন অর্কিড, ক্যাকটাস, বনসাই ও নানা প্রজাতির ইনডোর প্ল্যান্ট সেন্টারটিকে দিয়েছে নান্দনিক রূপ। আছে অর্জুন, নিম ও বহেরার মতো ঔষধি গাছও।

সেন্টারের নিজস্ব মাতৃগাছ থেকে উৎপাদিত চারা ও কলম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে প্রতিবছর প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকা রাজস্ব আয় হচ্ছে। পাশাপাশি মাশরুম উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও অধ্যক্ষ আজিজুর রহমান সম্প্রতি সেন্টারটি পরিদর্শন করে এর আমূল পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কৃষিবিদ রাসেল পারভেজ তমালের দক্ষ নেতৃত্ব ও নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি আজ নতুন উচ্চতায় পৌঁছেছে।

Advertisement

স্থানীয়রা জানান, এই সেন্টারটি এখন কেবল চারা উৎপাদন কেন্দ্র নয়। বরং একটি জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগারে পরিণত হয়েছে। এখানে নির্মাণাধীন টিস্যু কালচার ল্যাবরেটরি চালু হলে অত্র অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে আরও বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ রাসেল পারভেজ তমাল বলেন, পেশাগত দায়িত্বের বাইরেও মানবিকতা ও আন্তরিকতা নিয়ে আমরা কাজ করছি। কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে এটিকে গড়ে তোলার চেষ্টা চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধনবাড়ী উপজেলাধনবাড়ী হর্টিকালচার সেন্টারে ১৭ কোটি টাকায় নির্মিত হচ্ছে টিস্যু কালচার ল্যাবধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

ধনবাড়ীতে গড়ে উঠেছে জীবন্ত জার্মপ্লাজম সংরক্ষণাগার

মে ২০, ২০২৬
বাসাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বাসাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

মে ২০, ২০২৬
টাঙ্গাইলের ভাতকুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইলের ভাতকুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মে ২০, ২০২৬
বর্তমান বিশ্ব বাস্তবতায় শক্তির সংজ্ঞায় “আদর্শের লড়াই হয় বুদ্ধিবৃত্তিক”

বর্তমান বিশ্ব বাস্তবতায় শক্তির সংজ্ঞায় “আদর্শের লড়াই হয় বুদ্ধিবৃত্তিক”

মে ২০, ২০২৬
টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

মে ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In