সোমবার, জুন ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল ৮২-৯৪ ব্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুন ১, ২০২৬
A A
টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল ৮২-৯৪ ব্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল ৮২-৯৪ ব্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৫৩ Views

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের সাবেক ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাদেকুল ইসলাম উত্তমের লাল দল জাতীয় দলের অপর সাবেক খেলোয়াড় সাইফুল ইসলামের সাদা দলকে (৩-১) গোলে পরাজিত করেছে। রবিবার (৩১ মে) রাত ৮টার সময় টাঙ্গাইল স্টেডিয়ামে বিন্দুবাসিনী স্কুলের ১৯৮২ থেকে ১৯৯৪ ব্যাচের টাঙ্গাইল জেলার সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বিন্দুবাসিনী স্কুলের দুর্বার-১৭ ব্যাচ। ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ থেকে ১৯৯৪ ব্যাচের সাবেক ছাত্রদের ব্যাচ ঘোষনা মঞ্চে বললেও এটা আসলে টাঙ্গাইল জেলার সাবেক জাতীয় ও জেলা ফুটবলারদের ম্যাচে পরিণত হয়।

Advertisement

বিবিএফসি-২০২৬ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পূর্বে এই আকর্ষনীয় প্রীতি ফুটবল ম্যাচটি সত্যিকার ফুটবলের প্রাণ ফিরিয়ে আনে। জাতীয় দল, ঢাকা প্রিমিয়ার ও জেলা ফুটবল লীগের টাঙ্গাইলের সাবেক ফুটবলারদের ছন্দময় ফুটবল ছিলো সৌন্দর্যময়। বিশেষ করে লাল দলের জাতীয় দলের সাবেক ফুটবলার সাদেকুল ইসলাম উত্তম, শহিদুল আলম রঞ্জন, গোবিন্দ চন্দ্র দাস, ইউসুফ আলী খান এবং সাদা দলের জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুল ইসলাম অসাধারণ পারফরম্যান্স করেছেন। এরা ছাড়াও মাঠে পরিশ্রমী ও ভাল খেলা উপহার দিয়েছেন জুয়েল খান, শিমুল, ডাঃ আব্দুল্লাহ ও ডাক্তার নজরুল ইসলাম।
খেলার ৩ মিনিটের সময় মধ্যমাঠের প্রাণ উত্তমের পাস থেকে ডাক্তার আব্দুল্লাহ সাদা দলের গোলবারের জটলা থেকে চমৎকার কোনাকুনি শটে গোলরক্ষক সুব্রত ধরকে পরাস্ত করেন (১-০)। সাদা দলের অনুপম, জুয়েল, আলিম ও শিমুলের প্রচেষ্টা ছিলো গোল করে খেলায় ফিরে আসার। কিন্তু লাল দলের ডিফেন্স প্রথমার্ধে ভাঙ্গতে পারেনি।

খেলার দ্বিতীয়ার্ধে লাল দলের ডিবক্সে হান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে শিমুল খান গোল করে (১-১) খেলায় সমতা আনে। এর দুই মিনিট পরই ইন্দ্রজিত বর্মনের লং শট আবারো গোলরক্ষক সুব্রত ধরকে বোকা বানিয়ে বল জালে প্রবেশ করে (২-১)। এরপর খেলার ৫৭ মিনিটের সময় জাতীয় দলের সাবেক খেলোয়াড় রঞ্জনের মাঝ মাঠ থেকে চমৎকার শট গোলরক্ষক সুব্রত ধরকে বোকা বানিয়ে গোল হলে (৩-১) লাল দল এগিয়ে যায়। এরপর আর কোন পক্ষ গোল করতে পারেনি।
এদিকে বিবিএসি টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্যাচ অমর-২১ ও অজেয় ২৭ এর খেলার গোলশুন্য ড্র হলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে অজেয়-২৭ ব্যাচ (৮-৭) গোলে অমর-২১ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু পুরষ্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুব দলের সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সুমন রেজা ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্স প্রমুখ।

Advertisement

দুই দলের খেলোয়াড়রা হলেন- লাল দল- টয়, ইউসুফ আলী, মোকাদ্দেস, লিটন বর্মন, আনিস উকিল, সংগ্রাম, সোলেমান চিল্লা, সাদেকুল ইসলাম উত্তম, গোবিন্দ, ডাঃ আব্দুল্লাহ, ইমারত, শহিদুল আলম রঞ্জন, ইন্দ্রজিত, পিনাকী দে, আরিফ, তুহিন, লিটন ও বিশ^জিৎ।
সাদা দল- সুব্রত ধর, শফি, উত্তম, লিটন, সুজিত, হালিম, জুয়েল, সোহেল, সাইফুল, শামীম, ডাঃ নজরুল, মিশু, অনুপম, শিমুল খান, আলিম, উজ্জল, খোকন ও বুলবুল।
রেফারী ছিলেন রনজিৎ দাস।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল ৮২-৯৪ ব্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল স্টেডিয়ামটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

জুন ১, ২০২৬
টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল ৮২-৯৪ ব্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল ৮২-৯৪ ব্যাচ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুন ১, ২০২৬
মির্জাপুরে প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক

মির্জাপুরে প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক

জুন ১, ২০২৬
নাগরপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

নাগরপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

জুন ১, ২০২৬
ঘাটাইলে বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঘাটাইলে বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In