বুধবার, জুন ৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

রাশিয়ায় যাওয়া গোপালপুরের ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

জুন ২, ২০২৬
A A
রাশিয়ায় যাওয়া গোপালপুরের ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় যাওয়া গোপালপুরের ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

১২৯ Views

নুর আলম, গোপালপুর ॥
উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় গত (৭ মে) রাশিয়ায় পাড়ি জমান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার তিন যুবক আমিনুল ইসলাম (৩০), পবিত্র চন্দ্র (৩৫) ও নজরুল ইসলাম (৪০)। কিন্তু কনস্ট্রাকশন ভিসায় বিদেশে গেলেও সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক রাশিয়ার সামরিক কার্যক্রমে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় পৌঁছানোর পর একবার মাত্র তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন ওই তিন যুবক। এরপর তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঈদের রাতে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমিনুল ইসলাম জানান, তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা না হলে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।

Advertisement

অন্যদিকে শুক্রবার (২৯ মে) রাতে নজরুল ইসলামের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয় তার স্ত্রীর আছমা বেগমের। সে সময় নজরুল ইসলাম জানান, তাকে এবং তার সঙ্গে থাকা ৩০ বাংলাদেশীদেরকে ৫জনের গ্রুপ করে ৬টি এলাকায় ইতোমধ্যে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়েছে।
জানা যায়, রাজধানী ঢাকার নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড (রিক্রুটিং লাইসেন্স নং-২৫০৫) এর মাধ্যমে কনস্ট্রাকশন ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও তিন সন্তান। একই দিনে মজিদপুর গ্রামের পরেশ চন্দ্র সূত্রধরের একমাত্র ছেলে পবিত্র চন্দ্র তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে রেখে বিদেশে যান। এছাড়া বীর নলহরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নজরুল ইসলাম তার বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তানকে রেখে রাশিয়ায় পাড়ি জমান।

পরিবারের সদস্যরা আরও জানান, বিদেশে যাওয়ার জন্য তারা শেষ সম্বল বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন এবং সুদে টাকা ধার করে ৭ থেকে ৮ লাখ টাকা এজেন্সিকে পরিশোধ করেছেন।
অভিযোগ রয়েছে, জুলিয়া নামের এক রাশিয়ান নারীর মাধ্যমে ওই দিন ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি হলরুমে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ব্রিফিং দেওয়া হচ্ছে। ভিডিওতে ওই নারীকে উপস্থিত থাকতে দেখা যায়।
সরেজমিনে ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে দেখা যায়, ঈদের আনন্দের পরিবর্তে সেখানে বিরাজ করছে উদ্বেগ আর কান্না। পরিবারের সদস্যদের একটাই প্রশ্ন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের কোনো ক্ষতি হলে তাদের সংসার চলবে কীভাবে, সন্তানদের ভবিষ্যৎ কী হবে? ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার করুক এবং প্রতিশ্রুত কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুক। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অফিস বন্ধ রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এজেন্সির চেয়ারম্যান মিজানুর রহমান তাদের আর্মিতে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, মঙ্গলবারের (২ জুন) মধ্যে তাদের আর্মি থেকে ফিরিয়ে আনা হবে। এরপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।

Advertisement

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা সাকিব মাহমুদ জানান, রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি নাগরিককে উদ্ধারের বিষয়ে কাজ চলছে।
এদিকে সোমবার (১ জুন) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে গত (১ জুন) তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এজেন্সিগুলো হলো- আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুর উপজেলা নির্বাহী অফিসারটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদরাশিয়ায় যাওয়া গোপালপুরের ৩ যুবককে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ
Next Post
ঈদ শেষে টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্টের অভিযান

ঈদ শেষে টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্টের অভিযান

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি কেনার ধুম পড়েছে

টাঙ্গাইলে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি কেনার ধুম পড়েছে

জুন ৩, ২০২৬
মির্জাপুরে প্রবাসীর টাকা ফেরত ও সন্তানের পিতৃত্ব দাবিতে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মির্জাপুরে প্রবাসীর টাকা ফেরত ও সন্তানের পিতৃত্ব দাবিতে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুন ৩, ২০২৬
সখীপুরে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

সখীপুরে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

জুন ৩, ২০২৬
টাঙ্গাইলে প্রচন্ড গরমে শ্রমিক সংকট ॥ ধান কাটায় অস্বস্তিতে কৃষক

টাঙ্গাইলে প্রচন্ড গরমে শ্রমিক সংকট ॥ ধান কাটায় অস্বস্তিতে কৃষক

জুন ৩, ২০২৬
কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু ॥ এলাকাবাসীর ক্ষোভ

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In