
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আকতার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৭ জুন) সকালে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাথী আকতার মাঝালিয়া বাজারের মুদি দোকানদার বাদল মিয়ার স্ত্রী।
জানা যায়, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপণে খবর পেয়ে মাঝালিয়া বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালে বাজারের একটি মুদি দোকানে তল্লাশি করে ওই দোকান ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, জব্দ আলামতসহ গ্রেপ্তারকৃত সাথী আকতারের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





