
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এতে সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম মিঞা, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানসহ সরকারি, বেসরকারি বিভিন্ন ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত গৃহীত হয়।





