বুধবার, জুন ১০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

জামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুটে পুণরায় চালুর দাবি

জুন ১০, ২০২৬
A A
জামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুটে পুণরায় চালুর দাবি

জামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুটে পুণরায় চালুর দাবি

৪৬ Views

স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘদিন ধরে রুট পরিবর্তনের কারণে জামালপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর, সরিষাবাড়ীসহ বেশকয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ। ট্রেনটির রুট পুণরায় পরিবর্তন করে ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।
জানা যায়, বিগত ২০২০ সালে জামালপুর থেকে সরিষাবাড়ী, তারাকান্দি ও ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন স্টেশন হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত জামালপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে। ট্রেনটিতে ১১০টি এসি চেয়ার ও ৫১০টি শোভন চেয়ারসহ মোট ৬২০টি আসনের ব্যবস্থা ছিল। ট্রেনটি চালুর পর জামালপুর ও টাঙ্গাইল জেলার মানুষের যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠে। কিন্তু যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের কাজের কারণে বিগত ২০২৩ সালের (১৫ এপ্রিল) থেকে ট্রেনটির রুট পরিবর্তন করা হয়। একই সঙ্গে যমুনা সেতু পূর্ব স্টেশনের ইয়ার্ড রিমডেলিং ও ট্র্যাক সুইচিং পরিকল্পনার আওতায় ইব্রাহিমাবাদ থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সব ধরণের ট্রেন চলাচল স্থগিত করা হয়।

Advertisement

এলাকাবাসী জানায়, রুট পরিবর্তনের ফলে কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর, সরিষাবাড়ী, তারাকান্দি ও আশপাশের এলাকার মানুষ রেলসেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আগে জামালপুরে যাতায়াত সহজ হলেও বর্তমানে সময় ও খরচ দুটোই বেড়েছে। এতে কৃষিপণ্য আনা-নেওয়াসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। এ রুটে যাতায়াতকারী ময়মনসিংহের জুবায়ের আহমেদ, জামালপুরের কিবরিয়া সরকার, ভূঞাপুরের নিকরাইলের, আবুল হাসেম, মাসুদ, কায়সারসহ অনেকেই জানান, উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে ট্রেনের রুট পরিবর্তন করা হলেও এখন উন্নয়ন কাজ প্রায় শেষের দিকে। জামালপুর থেকে সরিষাবাড়ী-তারাকান্দি-টাঙ্গাইলে হয়ে ঢাকায় যাতায়াতের যে ট্রেনটি চালু ছিল। সেই ট্রেন পুণরায় চালু করে রেলসেবার সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হোক। জামালপুর এক্সপ্রেস পুণরায় আগের রুটে চালু হলে টাঙ্গাইল ও জামালপুর জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।

কালিহাতী উপজেলার আলিপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ ইদ্রিস আলী জানান, জামালপুর এক্সপ্রেস যখন এ রুটে চালু ছিল তখন এতদাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ছিল। বিশেষ করে এখানকার মানুষের জামালপুর সরিষাবাড়ীর সাথে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল। সেই ট্রেন বর্তমানে চালু না থাকায় জামালপুরের সাথে সম্পর্কটাও কিছুটা ভাটা পড়েছে।

Advertisement

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার (চুক্তি ভিত্তিক) রফিকুল ইসলাম জানান, উন্নয়ন প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ না হওয়ায় এখনো এ রুটে ট্রেনটি চালু করা যাচ্ছে না। ইন্টারলগিং সিস্টেম এখনো চালু হয়নি। এদিকে রেল কর্তৃপক্ষও চালুর বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনা দেয়নি। নন ইন্টারলক সিস্টেমে ভূঞাপুরের সাথে লোকাল দুটি চালু করা হয়েছে। অর্থাৎ কম্পিউটার ছাড়া এনালগ পদ্ধতিতে যেসব ট্রেন চলাচল করে সেরকম দুটি লোকাল ট্রেন চালু আছে। ইন্টারলগিংয়ের কাজ এখনো শেষ হয়নি। আন্তঃনগর ট্রেনগুলো ইন্টারলগিং ছাড়া অর্থাৎ কম্পিউটার ছাড়া চালানো যায় না। দ্রুত ইন্টারলগিংয়ের কাজ শেষ করে ট্রেনটি চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি যতদ্রুত সম্ভব টাঙ্গাইল রুটে চলাচলে ব্যবস্থা করা হবে। জামালপুর এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় যাত্রীরা দাবি জানাচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথেই এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। দ্রুতই জামালপুরের সাথে টাঙ্গাইলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে ইনশাল্লাহ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাজামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুটে পুণরায় চালুর দাবিটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর ইব্রাহিমাবাদ স্টেশনভূঞাপুর উপজেলা
Next Post
দেলদুয়ারে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬
জামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুটে পুণরায় চালুর দাবি

জামালপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ রুটে পুণরায় চালুর দাবি

জুন ১০, ২০২৬
মির্জাপুরের বাঁশতৈলে পরকীয়া কাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরের বাঁশতৈলে পরকীয়া কাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার

জুন ১০, ২০২৬
মধুপুর শালবনে মুগ্ধতা ছড়াচ্ছে কনক চূড়ার বিশুদ্ধ সোনালি-হলুদ আভায়

মধুপুর শালবনে মুগ্ধতা ছড়াচ্ছে কনক চূড়ার বিশুদ্ধ সোনালি-হলুদ আভায়

জুন ১০, ২০২৬
কয়েক মিনিটের ঘূণিঝড়ে তছনছ কালিহাতীর কস্তুরীপাড়া বাজার

কয়েক মিনিটের ঘূণিঝড়ে তছনছ কালিহাতীর কস্তুরীপাড়া বাজার

জুন ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In