
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এই কর্মসূচির উদ্বোধন করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূখী।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মীর কুমুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী তারজির উল্লাহ সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা বিএনপি সহ-সভাপতি আজাদ মিয়া, মীর কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কর্মকার প্রমূখ।






