
স্টাফ রিপোর্টার ॥
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির মিছিলটি শহরের নিরালা মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম লাভলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।






