মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

জুন ২৩, ২০২৬
A A
টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

৪৪ Views

স্টাফ রিপোর্টার ॥
ভোর হলেই ঘরের দরজায় তালা ঝুলিয়ে বেড়িয়ে পড়েন তিনি। গন্তব্য অজানা। সারা দিন শহরের এক দেয়াল থেকে অন্য দেয়ালে ছুটে চলা। মুখে স্পষ্ট ভাষা নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। অথচ ১০-১৫ মিনিটের জাদুকরী ছোঁয়ায় ইটের ধূসর দেয়ালে ফুটিয়ে তোলেন অসাধারণ সব চিত্রকর্ম। তিনি আবু বক্কর সিদ্দিক ওরফে চাঁনু মিয়া (৫১)। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘চাঁনু পাগলা’ নামে। মানসিক ভারসাম্যহীন এই মানুষটির তুলির আঁচড়ে মুগ্ধ এখন টাঙ্গাইল শহরের সর্বস্তরের মানুষ।
টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকার বাসিন্দা চাঁনু মিয়া বাবা-মায়ের পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা চাঁনু ছোটবেলায় বাবার সাথে মাঠে কাজ করতেন। কাজের ফাঁকে কচুরিপানা, মাটির টুকরো আর কয়লা দিয়ে মাটিতেই আঁকিবুঁকি করতেন। সেখান থেকেই মূলত তার ছবি আঁকার হাতেখড়ি। তবে বাবা-মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তীব্র একাগ্রতা আর একাকিত্ব থেকে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই ছবি আঁকাকে নিজের জীবনের একমাত্র সঙ্গী করে নেন তিনি।
চাঁনু মিয়ার আঁকা ছবির মূল আকর্ষণ এক জোড়া তরুণ-তরুণী। স্থানীয়দের ধারণা, ছবির ছেলেটি স্বয়ং চাঁনু মিয়া এবং মেয়েটি তার হারিয়ে যাওয়া প্রেমিকা। তবে সেই প্রেমিকার নাম বা পরিচয় আজও রহস্যই রয়ে গেছে। শুধু প্রেম নয়, চাঁনুর তুলিতে ফুটে ওঠে মসজিদ, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের নানা গৌরবোজ্জ্বল ইতিহাস। ছবির পাশাপাশি দেয়ালে দেয়ালে তিনি লিখে রাখেন চমৎকার সব উপদেশমূলক বাণী।

Advertisement

পেশায় চিত্রশিল্পী না হলেও চাঁনু মিয়ার কাজের গতি ও নিখুঁত শৈলী যেকোনো পেশাদার শিল্পীকে হার মানাবে। কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই মাত্র ১০ থেকে ১৫ মিনিটে তিনি এঁকে ফেলেন পূর্ণাঙ্গ ছবি। অস্পষ্ট ভাষায় কথা বলা এই মানুষটির ভেতরের সুপ্ত প্রতিভা দেখে প্রতিনিয়ত পথচারীরা থমকে দাঁড়ান, মুগ্ধ হয়ে উপভোগ করেন তার সৃষ্টিশীলতা। দিন শেষে অন্ধকার নামলেই আবার ফিরে যান নিজের একাকী ঘরে।
সরজমিনে দেখা যায়, চাঁনু মিয়ার সঙ্গে একটি বস্তা। বস্তার ভেতরে কয়লা ও কচুরিপানা আর কিছু কাগজের টুকরা পাশে রেখে শহরের পার্ক বাজারের মোড়ে একটি দেয়ালে চাঁনু মিয়া ছবি আঁকছেন। তার এ ছবি আঁকা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষজন। আঁকা ছবি দেখে সবাই প্রশংসা করছেন।
চাঁনু মিয়ার প্রায় সমবয়সী স্থানীয় বাসিন্দা রাব্বি ইসলাম বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি চাঁনু মিয়া কচুরপিানা ও কয়লা দিয়ে শহরের বিভিন্ন দেয়ালে ছবি আর্ট করে রাখেন। তার ছবি আঁকা খুবই সুন্দর। তার ছবি আঁকা দেখে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা উৎসাহিত হবেন। পার্ক বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, আমি ছোট বেলা থেকে দেখছি তিনি বিভিন্ন দেয়ালে গাছের পাতা, কচুরিপানা, কচুগাছের কা-, কয়লা ইত্যাদি দিয়ে ছবি আঁকেন। বিভিন্ন দেয়ালে দেখা মিলে একটি ছেলে ও একটি মেয়ের ছবি, সবাই ধারণা করছে মেয়েটি তার প্রেমিকা আর ছেলেটি তিনি। এছাড়াও তিনি স্বাধীনতার ছবিও এঁকে থাকেন। তাকে যদি সরকারিভাবে সুচিকিৎসা দিয়ে সহযোগিতা করা হয়- তাহলে তিনি ভালো চিত্রশিল্পী হতে পারবেন।

ব্যাটারি চালিত অটোরিকশা চালক সেলিম মিয়া বলেন, আমি শহররে বিভিন্ন এলাকায় রিকশা চালাই। চাঁনু পাগলাকে শহরের বিভিন্ন দেয়ালে ছবি আঁকতে দেখি। যখন যাত্রী না থাকে রিকশা চালানো বন্ধ করে তার ছবি আঁকা দেখি, অনেক ভালো লাগে। চাঁনু দেয়ালে দেয়ালে ছবি আঁকেন। যে দেয়ালে ছবি আঁকেন অনেক সময় তাকে বাসার মালকিরা গালিগালাজ করেন। তারপরও চাঁনু মিয়া থেমে যাননি। তার প্রতিভাদেখে সবাই মুগ্ধ।
টাঙ্গাইলের কবি মাহমুদ কামাল জানান, যে চিত্র আমরা আঁকতে জানি তার ছায়া স্থাপিত থাকে বিরহের মেঘ মঙ্গলে। পৃিথবীর সকল আনন্দ ডুবে থাকে তাদের নেপথ্য বেদনায়। তাই তার ছবি আঁকা যেন তার বিরহের মেঘ মঙ্গলের।

Advertisement

টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু বলেন, আবু বক্কর সিদ্দিক ওরফে চাঁনু মিয়া আমার এলাকার সন্তান। ছোট সময় দেখছি বাবার সাথে মাঠে-ঘাটে কাজ করতেন। তখন থেকেই তার মেধা ছিল তীক্ষ। তবে বাবা মারা যাওয়ায় ভেঙ্গে পড়েছিল। পরিবারে সবার ছোট চাঁনু মিয়া। বাড়ির অন্য সদস্যরা আলাদা সংসারে বসবাস করায় তার তেমন কোন পরির্চযা না হওয়ায় এ অবস্থা। তাকে সবাই পাগল বললেও তিনি কিন্তু সে রকম না। সারাদিন ঘুরে ঘুরে দেওয়াল লিখেন। কখন খাচ্ছে, কি খাচ্ছে- কোন খোঁজ নেই। কারো কাছে খাবার চেয়ে খান না। কেউ দিলেও খাবেন না। শুধু কথা কম বলেন। তার ইচ্ছামত কথা বলেন। এই স্বভাবের কারণেই অনেকে তাকে পাগল হিসেবে গণ্য করছে। আসলে তিনি বোবা নন, পাগলও নন- মানসিক ভারসাম্যহীন বলা যেতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মতে, চাঁনু মিয়াকে যদি সরকারিভাবে একটু সুচিকিৎসা ও সহযোগিতা প্রদান করা যেত। তবে তিনি দেশের একজন প্রথম সারির পেশাদার চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে পারতেন। টাঙ্গাইলবাসী অবহেলায় প্রায় হারিয়ে যাওয়া এই অসাধারণ প্রতিভাকে বাঁচিয়ে রাখতে সুধীসমাজ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsচাঁনু পাগলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ছবি আঁকাই কাজ চানুঁ পাগলারটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

জুন ২৩, ২০২৬
টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

জুন ২৩, ২০২৬
ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদকজয়ী তানভীরকে সংবর্ধনা

ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদকজয়ী তানভীরকে সংবর্ধনা

জুন ২৩, ২০২৬
বাসাইলে ১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

বাসাইলে ১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

জুন ২৩, ২০২৬
এলাসিন সামছুল হক ব্রীজের টোল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

এলাসিন সামছুল হক ব্রীজের টোল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ

জুন ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In