
স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘদিন যাবত টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী পরিষদ বা কমিটি না থাকার কারণে সাধারণ মালিকেরা ব্যবসায়িকভাবে নানাবিধ সমস্যা ও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যানবাহন চলাচলে শৃংখলা বজায় রাখা এবং প্রশাসনের সাথে যোগাযোগের ক্ষেত্রেও শূণ্যতা বিরাজ করছিল। এ অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সড়ক মালিক সমিতির প্যাডে ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করেছে। এই কমিটির কার্যক্রম বুধবার (২৪ জুন) থেকে কার্যকর করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার মালিকদের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষন এবং যানবাহন চলাচলে শৃংখলা বজায় রেখে যাত্রী সাধারণের সেবা অব্যাহত রাখা এবং সড়কে যানজট নিরসন ও দূর্ঘটনা রোধ করার লক্ষ্যে প্রেরিত প্রস্তাবিত তালিকা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ৫ জন কর্মকর্তা ও ৪৬ জন সদস্যসহ ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
এই আহবায়ক কমিটি শর্ত অনুযায়ী সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে আগামী তিন মাসের জন্য অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শর্ত অনুযায়ী সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে আগামী তিন মাসের জন্য অনুমোদিত আহবায়ক কমিটির আহবায়ক হয়েছেন শফিকুর রহমান খান ও সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান। সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার আতিকুজ্জামান টুটুল, দুইজন যুগ্ম আহবায়ক সৈয়দ জাদিদুল হক জাদিদ, তরিকুল ইসলাম ঝলকসহ ৪৬ জন সদস্য এই কমিটিতে স্থান পেয়েছেন।






