বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

জুন ২৫, ২০২৬
A A
ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

৮৪ Views

স্টাফ রিপোর্টার ॥
জ্ঞানের আলো ছড়ানোর পবিত্র বিদ্যাপীঠ এখন যেন এক আতঙ্কের জনপদ। যে শ্রেণিকক্ষে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেই শ্রেণিকক্ষেই ঘটেছে এক লজ্জাজনক ও ন্যাক্কারজনক ঘটনা। নবম শ্রেণীর শিক্ষার্থী মেহেদীর হাতে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নজমুন নাহার নাহিদ। রোববার (২১ জুন) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় প্রভাবশালী একটি মহল সালিশের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

জানা যায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর আষাঢ়িয়া চালা ডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার নাহিদ। প্রতিদিনের ন্যায় রোববার (২১ জুন) বিদ্যালয়ে যান তিনি। ওইদিন ক্লাস চলাকালীন সময়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মেহেদি শিক্ষিকা নাজমুন নাহার নাহিদকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। অভিযুক্ত মেহেদির বাবা ছবুর মিয়া একই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত, আর বাবার সেই প্রভাবকে পুঁজি করেই দীর্ঘদিন ধরে বেপরোয়া আচরণ করে যাচ্ছিল মেহেদি। ঘটনার তিনদিন পর সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে ক্ষোভ আরও বাড়ছে।
এলাকাবাসীর দাবি, একজন শিক্ষকের গায়ে হাত তোলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষকদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ ও উত্তেজনা।

স্থানীয়দের দাবি, শিক্ষকের মর্যাদার ওপর এমন আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সঠিক বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষকের গায়ে হাত তোলা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে তারা।

Advertisement

শিক্ষিকা নাজমুন নাহার নাহিদ জানান, আমার সঙ্গে যা হয়েছে তা কোনো শিক্ষকই মেনে নিতে পারবেন না। ঘটনার সঠিক বিচার চেয়েছেন তিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, সালিশের মাধ্যমে ওই ছাত্রকে টিসি দিয়ে বের করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শুনেছি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশে অভিযুক্ত ছাত্রকে টিসি দিয়ে বের করে দেওয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদডা. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ধলাপাড়া ইউনিয়ন
Next Post
ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

জুন ২৫, ২০২৬
ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

জুন ২৫, ২০২৬
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬
গোপালপুরে বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

গোপালপুরে বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

জুন ২৫, ২০২৬
দেলদুয়ার থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

দেলদুয়ার থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

জুন ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In