বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

জুন ২৫, ২০২৬
A A
ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

৪৪ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সেলিম কমিশনার ও তার সহযোগীরা এ মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সেলিম কমিশনার বলেন, সবকিছুতেই নাক গলাতে হয় না। মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ছাব্বিশা গ্রামে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাবু (৩১) নামে এক এক্সকেভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি এক্সকেভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, ছাব্বিশা গ্রামের বাছেদ ও রশিদের দুটি পুকুর সংস্কারের নামে সেখানকার মাটি কিনে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এ কাজে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সেলিম কমিশনার জড়িত রয়েছেন। গত এক সপ্তাহ ধরে রাত হলেই একটি পুকুরে সেলিম কমিশনারের ভাইয়ের এক্সকেভেটর এবং অন্যটিতে ভাড়া করা এক্সকেভেটর দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল।
এলাকাবাসী জানান, শত শত ট্রাক মাটি বহনের কারণে এলজিইডির গ্রামীণ সড়কগুলো ভেঙে যাচ্ছে। অনেক স্থানে রাস্তার পিচ উঠে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ধুলাবালির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাব্বিশা গ্রামের এক যুবক বলেন, সেলিম কমিশনার এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। ইউএনও মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর আবারও শুরু হয়েছে। রাতভর ট্রাক চলাচলে রাস্তাঘাট নষ্ট হচ্ছে, অথচ কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সেলিম কমিশনার মুঠোফোনে বলেন, তদন্ত করে দেখেন। আমার নাম আসলে আমি কী করতে পারি? নিজের পুকুরও কি সংস্কার করতে পারবে না? আমি মাটি কিনতেই পারি। মাটি কি অবৈধ জিনিস? ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, সবকিছুতেই নাক গলাতে হয় না। ১৭ বছর কোথায় ছিলেন? সারা বাংলাদেশেই ভাটায় মাটির প্রয়োজন। আমার মাটি আমি বিক্রি করতে পারব না? এটার জন্য আবার জবাবদিহি করতে হবে?
তবে এ বিষয়ে অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্থানে এক্সকেভেটর পাওয়া যায়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক্সকেভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি স্থানে থাকা এক্সকেভেটর দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অননুমোদিতভাবে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, অবৈধভাবে কেউ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। উপজেলা প্রশাসনের অভিযানে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে।
উল্লেখ্য, এর আগে ভূঞাপুরের লিচুর বাজারে অতিরিক্ত মূল্য আদায় ও কথিত সিন্ডিকেট পরিচালনার অভিযোগেও আলোচনায় আসেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সেলিম কমিশনার। গত (৩০ মে) এ বিষয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ফলপট্টিতে অভিযান চালায় এবং পরবর্তীতে বাজারে লিচুর দাম কমে আসে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা অর্ধ লাখ টাকা 

জুন ২৫, ২০২৬
ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

ঘাটাইলে শিক্ষিকাকে মারধর ছাত্রের ॥ ধামাচাপার চেষ্টা

জুন ২৫, ২০২৬
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬
গোপালপুরে বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

গোপালপুরে বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

জুন ২৫, ২০২৬
দেলদুয়ার থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

দেলদুয়ার থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

জুন ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In