
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার থানা পরিদর্শন করেছেন টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার। বুধবার (২৪ জুন) দুপুরে তিনি দেলদুয়ার থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে দেলদুয়ার থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার দেলদুয়ার থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের একটি প্যারেডও পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি শুনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পুলিশ সুপার থানার মালখানা হাজতখানা পরিস্কার পরিচ্ছন্নতা, মামলা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও প্রদান করেন তিনি।
এ সময় দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেনসহ থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






