
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২৫) নিহত হয়েছে। রবিবার (২৮ জুন) ভোরে যমুনা সেতু-জয়দেবপুর রেল সড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুন) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হওয়ার পর স্টেশনের পশ্চিম পাশে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল নয়টায় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশের উপসহকারি পরিদর্শক এনামুল জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারে।






