
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে জসিম হত্যা মামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। এতে আটিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জসিম হত্যাকান্ডের পর দীর্ঘ সময় পার হলেও মামলার সঙ্গে জড়িত আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে নিহত জসিমের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। শেষে তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।






