
ঘাটাইল প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জন জেত্রা এবং সাধারণ সম্পাদক পবিত্র সিমসাং স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ঘাটাইল উপজেলার ঘোড়ারটেকি গ্রামের স্বপন চন্দ্র কোচকে আহ্বায়ক এবং ধলুয়া রসুলপুর গ্রামের পরিমন বর্মনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মিসেস মইফুলী রানী, অখিল চন্দ্র বর্মন, সদস্য মিঃ শ্যামল চন্দ্র, চৈতন্য বর্মন, দিপাল বিশ্বাস, অতুল চন্দ্র বর্মন, দধি মহন, টুটুল চন্দ্র বর্মন, ভজন চন্দ্র বর্মন, মিসেস কল্পনা রানী ও রাজীব চন্দ্র সরকার।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।






