
স্পোর্টস রিপোর্টার ॥
বিকেলে অল্প সময়ের ভারি বৃষ্টি বাঁধায় বিলম্বে খেলার শুরুতে ঘাটাইল উপজেলা ও টাঙ্গাইল সদর দলের মাঝে বিদেশী ফুটবলার নিয়ে দু’দলের কর্মকর্তাদের মাঝে প্রথমে কথা কাটাকাটি, মারামারি এবং উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। এতে করে নির্ধারিত সময়ের প্রায় ২১ মিনিট পরে খেলা শুরু হয়।
রোববার (১৯ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের “এ” গ্রুপের উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে টাঙ্গাইল সদর দলের বিদেশী ৫ ফুটবলার ও জাতীয় দলের সুমন রেজা ও সৌরভ দেওয়ানের উপস্থিতিতে গোছানো ফুটবল খেলতে থাকে। তবে বৃষ্টির কারণে মাঠ ভারী, মাঠে পানি জমে থাকায় কেউ স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি। তারপরও টাঙ্গাইল সদর উপজেলা দলের একচেটিয়া আক্রমনে দিশেহারা ঘাটাইল উপজেলা দলের ফুটবলাররা। তারা সামাল না দিতে পারলেও ভারী মাঠ এবং ঘাটাইলের গোলরক্ষক হিমেলের র্দূদান্ত পারফরম্যান্সে টাঙ্গাইল সদর গোল বঞ্চিত হয় বারবার।
সদর উপজেলা দলের স্টাইকার সৌরভ দেওয়ানের গোলমুখী কোনাকুনি হেড চমৎকার দক্ষতায় হিমেল উড়ন্ত পাখির হাত দিয়ে ঠেকিয়ে দেন। যা উপস্থিত হাজার দুয়েক দর্শককে মোহিত করেছে।

খেলার দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল সদর দল আক্রমন বাড়িয়ে দিলে খেলার ৪৯ মিনিটের সময় বক্সের বাইরে থেকে সুমন রেজার গোলবারমূখী চমকানো জোড়ালো শট গোলরক্ষক হিমেলকে ফাঁকি দিয়ে জাল স্পর্শ করে (১-০)। খেলায় এগিয়ে গিয়ে টাঙ্গাইল সদর দলের আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয়। খেলার শেষ মুহুর্তে ডান প্রান্ত থেকে বাড়ানো বলে সুমন রেজা বক্সের ভিতর পা লাগিয়ে গোল করে (২-০) ব্যবধান বাড়িয়ে নেয়। এরপর ঘাটাইল কয়েক বার গোল করার সুযোগ পেলেও সদর দলের গোলরক্ষক মজনুর দক্ষতায় কোন গোল হয়নি।
দুই দলের খেলোয়াড়রা হলেন- টাঙ্গাইল সদর দল- মজনু, রানা, মুন্না, গেজি, রাম্পা/লিমন, অনিক, বিল্লাল, মজি, সৌরভ/রেজাউল, সুমন রেজা (অধিনায়ক), সানডে চিজুবা।
ঘাটাইল উপজেলা দল- হিমেল, সোহাগ, ইসমাইল, ডায়মন্ড, নেস্তা, নানা, ডায়া সি সাই, রিফাত/স্বপন, সিয়াম, আল আমিন ও আসাদ (অধিনায়ক)।
রেফারী ছিলেন- তৌফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টার সময় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের “বি” গ্রুপের খেলায় অংশ নিবে সখীপুর উপজেলা দল ও নাগরপুর উপজেলা দল।





