
স্টাফ রিপোর্টার ॥
দেশের অন্যতম সেরা ব্র্যান্ড ‘সেভেন রিংস্ সিমেন্ট জেনে গড়ি নিজের বাড়ি’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, ভুমিকম্পের ঝুঁকিতে টাঙ্গাইল অত্যন্ত সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ভৌগোলিক ও ভূতাত্ত্বিক গঠনের কারণে এই অঞ্চলটি বাংলাদেশের অন্যতম প্রধান ভুমিকম্প বলয়ের অন্তর্ভূক্ত। মধুপুর ফল্ট বাংলাদেশের তিনটি প্রধান সক্রিয় ভুমিকম্পন বলয়ের একটি হলো মধুপুর ফল্ট। যা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল জুড়ে বিস্তৃত। গবেষকদের মতে এই ফল্ট রেখার ৭ থেকে ৭০৫ মাত্রার শক্তিশালী ভুমিকম্প সৃষ্টির মতো ভুতাত্ত্বিক ফাটল রয়েছে, যা যে কোন সময় সক্রিয় হয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে।
শনিবার (১৮ জুরাই) রাতে টাঙ্গাইল শহরের একটি রেস্তোরায় “সেভেন রিং সিমেন্ট জেনে গড়ি নিজের বাড়ি” শীর্ষক সেমিনার ও র্যাফেল ড্র অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, টাঙ্গাইলের ভূতাত্ত্বিক ও মাটি গঠন বিবেচনা করে ভুমিকম্প সহনশীল বহুতল বভন নির্মাণের জন্য সঠিক সয়েল টেস্ট, পাইলিং এবং বাংলাদেশ বিল্ডিং কোড শতভাগ অনুসরণ করা জরুরী। এজন্য সঠিক পদ্ধতিত্বে নির্মাণ সামগ্রী ও গুণগত মান সঠিক যাচাই করে সিমেন্ট ব্যবহার করা অপরিহার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূ- প্রকৌশল ও ভুমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. হোসাইন মোহাম্মদ শাহিন (আইইউটি)। তিনি ভূমিকম্প সহনীয়, দীর্ঘমেয়াদী এবং টেকসই বাড়ি নির্মাণ বিষয়ক একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রকৌশলী এ.এইচ.এম তৌহিদুর রহমান (ডিজিএম-বিজনেস ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট) সেভেন রিংস্ সিমেন্ট, “জেনে গড়ি নিজের বাড়ি” শিরোনামে বাড়ি নির্মাণের মৌলিক বিষয়ে সঠিক দিক নির্দেশনা ও বক্তৃতা প্রদান করেন।
সেভেন রিংস্ সিমেন্ট এর ডিজিএম হাবিবুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্টের টাঙ্গাইল রিজিওনের (ম্যানেজার) ও মূল অনুষ্ঠানের সভাপতি সারোয়ার কিবরিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং সেভেন রিংস্ সিমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্টের প্রকৌশলী মোহাম্মদ আসিফ রেজা (ডেপুটি ম্যানেজার), টাঙ্গাইল রিজনের প্রকৌশলী মুরাদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
শেষে অংশ গ্রহণকারী বাড়ি নির্মাতাদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজন করা হয় র্যাফেল ড্র। বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মানে সেভেন রিংস্ সিমেন্টের সাথে থাকার আহবান জানানো হয়। নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






