সোমবার, জুলাই ২৭, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মাভাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
A A
মাভাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

১১৩ Views

স্টাফ রিপোর্টার ॥
জুলাই শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য সচিব ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার জাহান মলয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

Advertisement

এছাড়াও বক্তব্য দেন, শহীদ আহনাফ আবীর আশরাফুল্লাহ’র বড় বোন অ্যাডভোকেট সাঈদা আক্তার। কর্মকর্তা প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আজাদ খান ভাসানী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জামিল হোসেন, ইমরান হোসেন নাদভী, আশরাফুল আলম হৃদয়, মেহেদী হাসান রাকিব, রাহাদুল ইসলাম, জাহিদুল ইসলাম ও সমাপ্তি খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে এই আন্দোলনের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেওয়া হবে না। জুলাই আমাদের কাজ করার এবং পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। বর্তমান সরকারকে এ সুযোগ কাজে লাগিয়ে গণমানুষের পক্ষে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; এটি মূল্যবোধ, নৈতিকতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা বিকাশেরও কেন্দ্র। শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান আলোচক অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, জুলাই আমাদের কারও একার অর্জন নয়; এটি আমাদের সবার অর্জন। জুলাই আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। যারা অন্যায়ের সঙ্গে আপস করবে, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাব। জুলাই কোনো দল, বর্ণ বা ধর্মের নয়; এটি সমগ্র জাতির। ক্ষমতার লোভে এ গণঅভ্যুত্থান হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মূল্যায়ন থাকতে হবে। আমাদের সচেতন থাকতে হবে; অন্যথায় ক্ষমতাসীনরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন, আমাদের সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Advertisement

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পক্ষে তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জুলাই-আগস্ট আন্দোলনে আহত চারজন গেজেটভুক্ত শিক্ষার্থী- ফোরকান হোসেন, ইমরান হোসেন নাদভী, আশরাফুল আলম হৃদয় ও মেহেদী হাসান রাকিব এবং আন্দোলনে অবদান রাখায় সিনিয়র ড্রাইভার আয়নাল হোসেন ও জাহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় শহীদ আহনাফ আবীর আশরাফুল্লাহর মা-সহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গণআন্দোলনের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমাভাবিপ্রবিমাভাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Next Post
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

সর্বশেষ সংবাদ

গোপালপুরে এইচএসসি’র ২১ পরীক্ষার্থীর ওএমআর শীট হারিয়েছে ॥ আহ্বায়ককে অব্যাহতি

গোপালপুরে এইচএসসি’র ২১ পরীক্ষার্থীর ওএমআর শীট হারিয়েছে ॥ আহ্বায়ককে অব্যাহতি

জুলাই ২৭, ২০২৬
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় সভা

জুলাই ২৭, ২০২৬
“খেলাধুলাকে হ্যাঁ বলি, “মাদককে না বলি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে আনেহলা

ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই ২৭, ২০২৬
সখীপুরে একজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড

সখীপুরে একজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড

জুলাই ২৭, ২০২৬
বর্ষার শুরুতেই টাঙ্গাইলের ৩২টি হাটে নৌকা বিক্রি হচ্ছে

বর্ষার শুরুতেই টাঙ্গাইলের ৩২টি হাটে নৌকা বিক্রি হচ্ছে

জুলাই ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In