রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home খেলা

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

অক্টোবর ২৫, ২০২৬
A A
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

৪২ Views

স্পোর্টস রিপোর্টার ॥
“৯০ মিনিট খেলার মতো ফিটনেস থাকলেতো ওরা খেলবো!” দর্শক গ্যালারী থেকেই আওয়াজটা আসলো। প্রশ্নের উত্তরটাও ওই সব দর্শকের কাছে আছে। দর্শকরা ভালভাবেই বুঝতে পেরেছে যে, খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি বলেই ওরা মাঠে কম সময় ফুটবল খেলতে চায়! ফলাফল যাই আসুক, ওরা সন্তুষ্ট! আসলে কথাগুলি বলার পথটা কিন্তু খেলোয়াড়রাই তৈরী করে দিয়েছে। খেলা শুরু হওয়ার কথা ৩.৩০ মিনিটে। অথচ সেই খেলা শুরু হয় ৪ টারও পরে। প্রতিদিনই ফুটবল লীগের খেলা দেরী করে শুরু হয়। ৯০ মিনিটের জায়গায় ৭০ কিংবা ৬০ মিনিট খেলা হয়। মনে হয় অজঁ পাড়াগায়ে ফুটবল খেলা হচ্ছে। বেশী সময় খেললে ওদের স্ট্যামিনা বাড়বে সেদিকে লক্ষ্য নাই! বলার অপেক্ষা রাখে না যে, জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টাঙ্গাইল স্টেডিয়ামে এটাই প্রথম বিভাগ ফুটবল লীগের বর্তমান হালচিত্র।

Advertisement

সঠিক সময়ে খেলা ছাড়াও কোন কোন দলের মাঠে খেলার সময় তাদের জার্সি থাকে না। জার্সি কোন মতে ব্যবস্থা করতে পারলেও জার্সিতে খেলোয়াড়দের জার্সি নাম্বার নাই। নিয়ম অনুযায়ি রেফারী এ সময় খেলা চালাতে চায় না। তবু বাধ্য হয়ে চালাতে হয়। মাঠে তারকা ফুটবলার নাই, নাই কালো বিদেশী ফুটবলারদের ম্যাজিক, তাই মাঠে চলে দর্শকের খরা। তারপরও দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল লীগ হচ্ছে। এটাই অনেক কিছু। কথায় বলে- “নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো”। সেই ভালোর পথ ধরে শিরোপা প্রত্যাশী সাবালিয়া ক্রীড়া একাদশ প্রয়াত আতিকুর রহমান জামিল বসের ভঙ্গুর ফুটবল দল থানাপাড়া এলিভেন বুলেটসকে (৪-০) গোলে উড়িয়ে দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত “গ” গ্রুপে সাবালিয়া ক্রীড়া একাদশ ও সাবেক চ্যাম্পিয়ন থানাপাড়া ইলেভেন বুলেটস ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরু থেকে শিরোপা প্রত্যাশী সাবালিয়া ক্রীড়া একাদশের ছন্দময় ফুটবলের কাছে সহজেই হার মানে। খেলার ২২ মিনিটের সময় ডিবক্সের বাইরে থেকে আশিকের জোরালো উঁচু শট গোলরক্ষক মহিদুলকে ফাঁকি দিয়ে বল সরাসরি জালে পৌছায়। এতে (১-০) গোলে দল এগিয়ে যায়। খেলায় এগিয়ে গেলে ইলেভেন বুলেটসের খেলোয়াড়রা আরো অগোছালো হয়ে যায়। সেই অবস্থায় প্রায় ৩৭ গজ দূর থেকে সাবালিয়ার অধিনায়ক রানা চমৎকার শটে আবারো গোলরক্ষককে পরাজিত করে দলকে (২-০) গোলে এগিয়ে রাখে। এরপর খেলার ৩১ মিনিটে সজিব কর্ণার থেকে বাঁকানো শটে সরাসরি গোল করে (৩-০)।
খেলার দ্বিতীয়ার্ধে সাবালিয়া ক্রীড়া একাদশে ঢিমেতালে খেলার সুযোগে ইলেভেন বুলেটস বারকয়েক আক্রমন করার সুযোগ পেলেও গোল করে খেলায় ফিরতে ব্যর্থ হয়। উল্টো খেলার শেষ দিকে সাবালিয়ার খায়রুল ইসলাম আরেকটি গোল করে (৪-০) গোলে জয়ের ব্যবধান আরো বড় হয়। সাবালিয়া ক্রীড়া একাদশ দুটি ম্যাচে জয়লাভ করে পূর্নপয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।
খেলার শুরুতে থানাপাড়া এলিভেন বুলেটস দলের প্রতিষ্ঠাতা ফুটবলার কারিগর প্রয়াত আতিকুর রহমান জামিলের স্বরণে মাঠে খেলোয়াড়, রেফারীসহ সবাই এক মিনিট নিরবতা পালন করেন।
খেলা শেষে প্রথম বিভাগ ফুটবল লীগের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু লীগের খেলাগুলো দেরিতে শুরু হওয়া এবং খেলোয়াড়দের জার্সি নাম্বার নাই কেন ? এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Advertisement

দুই দলের খেলোয়াড়রা হলেন- সাবালিয়া ক্রীড়া একাদশ- সিয়াম/ আদিব (গোলরক্ষক), আবিদুর, বিষ্ণু, মনির, রাজু, রানা (অধিনায়ক), তামিম, সজীব, আশিক, সাব্বির ও খায়রুল।
এলিভেন বুলেটস ক্লাব- মহিদুল মিয়া (গোলরকক্ষ), আল মামুন, মাসুদ রানা, মুসফিকুর, বাদশা, শরিফুল, গিয়াস, রহমত আলী, আজিজুল, মিঠুন ও মেহেদী হাসান।
রেফারী- জামিলুর রহমান, সহকারী- মোমিনুল ও রাজু।
সোমবারের (২৬ অক্টোবর) খেলায় অংশগ্রহণ করবে- মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের জয়লাভটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল স্টেডিয়ামটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে সাবালিয়া ক্লাব সেমিফাইনালে

অক্টোবর ২৫, ২০২৬
মির্জাপুরের পাহাড়ি সড়কের বেহাল অবস্থা ॥ দুর্ভোগে চার ইউনিয়নের মানুষ

মির্জাপুরের পাহাড়ি সড়কের বেহাল অবস্থা ॥ দুর্ভোগে চার ইউনিয়নের মানুষ

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের দায়ে চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের দায়ে চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In