
স্টাফ রিপোর্টার ॥
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় স্থানীয় সম্পৃক্ততায় নারী কর্ম প্রসার প্রকল্প উদ্যোগে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় নারীর অর্থনৈতিক অধিকার, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, উদ্যোক্তা হিসেবে নারীর বিকাশ এবং সমাজে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সম্পৃকতা নারী কর্মজীবি সংস্থার সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) অধ্যক্ষ রাশেদুল ইসলাম, প্রকল্প পরিচালক রওশন আরা আক্তার ও আরপিডি এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি প্রমুখ।
টিটিসি’র অধ্যক্ষ রাশেদুল ইসলাম বলেন, আমার টিটিসিতে বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে যারা ফ্যামিলি পার্রশন। তাদের কিন্তু ইমপ্রুভ করতে পারছি না। কারণ তারা ফ্যামিলির অনেক দায়িত্ব পালন করে থাকে। তারা সংসারের যাবতীয় কাজ করছে, রান্না বান্না থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা দায়িত্ব পালনে পরিবারকে সমৃদ্ধ করছে। কিন্তু তাদের ফ্রী সময়টুকু ব্যবহার করতে পারছে না। আমরা সোসাইটির মাধ্যমে এই বিষয়ে পজিটিভভাবে এগুতে চাই। আরো সহজ পথ বের করে দিতে চাই। এটা কিন্তু করা সহজ। আমরা তাদেরকে একটি ট্রেনিং মধ্যে রেখে তাদের সহজ পথ দেখিয়ে দিতে পারি। এতে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার সমৃদ্ধ হবে।’
লিপি লিলিয়ান রোজারিও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীদের উন্নয়নের বিষয় নয়, এটি একটি দেশের সামগ্রীক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির গুরত্বপুর্র্ণ অংশ। নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের অধিকারও সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে। তারা আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নারীকে কেবল ভুক্তভোগী হিসেবে উপস্থাপন না করে তার সাফল্য, সম্ভাবনা, নেতৃত্ব ও অর্থনৈতিক অবদানও গুরত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক রানীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় পর্যায়ে নারীদের কর্ম সংস্থানের সুযোগ, এসব বিষয়ে সংবাদ প্রকাশের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।






