মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইলে ৫ দিনের জমজ কন্যা শিশু রেখে পলাতক মা ॥ দুই নবজাতকের আহাজারি

আগস্ট ১৮, ২০২৬
A A
ঘাটাইলে ৫ দিনের জমজ কন্যা শিশু রেখে পলাতক মা ॥ দুই নবজাতকের আহাজারি

ঘাটাইলে ৫ দিনের জমজ কন্যা শিশু রেখে পলাতক মা ॥ দুই নবজাতকের আহাজারি

৭৪ Views

আব্দুল লতিফ, ঘাটাইল ॥
মাত্র পাঁচ দিনের দুই জমজ কন্যা শিশু। মায়ের বুকের দুধ আর আদর-স্নেহ পাওয়ার এই বয়সেই মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অবুঝ দুই নবজাতক শিশু। সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর দুই শিশুকে বাড়িতে রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন জমজ কন্যা শিশু দুটির বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। পলাতক মায়ের নাম মারিয়া (১৮)। তিনি শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং ধাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের (২০) স্ত্রী।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় সাকিবের বয়স ছিল প্রায় ১৭ বছর এবং মারিয়ার বয়স ছিল প্রায় ১৫ বছর। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা বাড়ি থেকে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয় এবং পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের প্রায় তিন বছর পর গত (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে জমজ দুই কন্যা শিশু। সন্তান জন্মের পর পাঁচ দিন পর্যন্ত মা ও নবজাতকরা পরিবারের সঙ্গেই ছিল। কিন্তু সোমবার (১৭ আগস্ট) রাতে মাত্র পাঁচ দিনের দুই নবজাতককে বাড়িতে রেখে মারিয়া চলে গেছেন বলে অভিযোগ করেন স্বামী ও পরিবারের সদস্যরা। এরপর প্রায় একদিন পার হলেও তিনি নিজ সন্তানদের কাছে ফিরে আসেননি।

এদিকে মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতককে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাবা সাকিব হোসেন। তিনি বলেন, পাঁচ দিনের জমজ দুই শিশুকে নিয়ে আমি চরম বিপাকে আছি। নবজাতক দুটিকে বাঁচাতে এখন মায়ের খুব প্রয়োজন। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই। মা যেন দ্রুত ফিরে এসে সন্তান দুটিকে কোলে তুলে নেয়। আমি সেই অপেক্ষায় আছি। সাকিবের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের ইশারা বা কোনো ধরনের প্ররোচনায় তার স্ত্রী সন্তানদের রেখে চলে যেতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে মারিয়া কেন সন্তানদের রেখে চলে গেছেন, সে বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাত্র পাঁচ দিনের দুই শিশুকে মায়ের স্নেহ ও বুকের দুধ থেকে বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে। এ বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় শিশুদের নিরাপত্তা ও মায়ের সন্ধানের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার।

Advertisement

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, গত রাতে আমরা এ ধরনের একটি জিডি হাতে পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং শিশুটির মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
এদিকে অবুঝ দুই নবজাতককে ঘিরে পরিবারের উৎকণ্ঠা যেন কাটছেই না। মায়ের ফিরে আসার অপেক্ষায় বাবা সাকিবসহ পরিবারের সদস্যরা। এলাকাবাসীরও প্রত্যাশা করছেন দ্রুত সন্তানদের মায়ের সন্ধান মিলবে এবং পাঁচ দিনের দুই জমজ শিশু ফিরে পাবে তাদের মায়ের আদর ও নিরাপদ আশ্রয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাঘাটাইলে ৫ দিনের জমজ কন্যা শিশু রেখে পলাতক মা ॥ দুই নবজাতকের আহাজারিটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

ঘাটাইলে ৫ দিনের জমজ কন্যা শিশু রেখে পলাতক মা ॥ দুই নবজাতকের আহাজারি

ঘাটাইলে ৫ দিনের জমজ কন্যা শিশু রেখে পলাতক মা ॥ দুই নবজাতকের আহাজারি

আগস্ট ১৮, ২০২৬
রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

আগস্ট ১৮, ২০২৬
কালিহাতীতে গাঁজাসহ এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

কালিহাতীতে গাঁজাসহ এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

আগস্ট ১৮, ২০২৬
গোপালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

গোপালপুরে মাদক বিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

আগস্ট ১৮, ২০২৬
অনেকেই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না- সালাম পিন্টু এমপি

অনেকেই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না- সালাম পিন্টু এমপি

আগস্ট ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In