শনিবার, আগস্ট ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে একদল শিক্ষার্থীরা ৫ টাকায় ক্ষুধা মেটানোর স্বপ্ন

আগস্ট ২২, ২০২৬
A A
টাঙ্গাইলে একদল শিক্ষার্থীরা ৫ টাকায় ক্ষুধা মেটানোর স্বপ্ন

টাঙ্গাইলে একদল শিক্ষার্থীরা ৫ টাকায় ক্ষুধা মেটানোর স্বপ্ন

৩৯ Views

স্টাফ রিপোর্টার ॥
দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে লম্বা মানুষের সারি। কেউ রিকশাচালক, কেউ ফুটপাতের দোকানদার, কেউ দিনমজুর, আবার কেউ পথচারী। সবার হাতে একটি করে কুপন। মাত্র পাঁচ টাকা দিলেই মিলছে ধোঁয়া ওঠা চিকেন খিচুড়ির একটি প্যাকেট। কুপন হাতে লাইনে দাঁড়িয়ে আছেন শহরের নিরালা মোড় এলাকার ফুটপাতের দোকানদার নজরুল ইসলাম। তিনি বলেন, এখানে মাসে দুইবার পাঁচ টাকায় খাবার পাই। বিনামূল্যে দিলে নিতে সংকোচ লাগত। কিন্তু পাঁচ টাকা দিয়ে কিনে খেতে ভালো লাগে।
টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, এক পাশে বড় বড় হাঁড়িতে রান্না করা চিকেন খিচুড়ি প্যাকেট করছেন কয়েকজন শিক্ষার্থী। কেউ খাবারের প্যাকেট সাজিয়ে রাখছেন, কেউ কুপন দিচ্ছেন, আবার কেউ সারিবদ্ধ মানুষের হাতে তুলে দিচ্ছেন খাবার। কোনো হইচই নেই, নেই বিশৃঙ্খলাও। স্বেচ্ছাসেবকদের ব্যস্ততায় এগিয়ে চলছে পুরো আয়োজন। এ আয়োজনের নাম ‘৫ টাকার আহার’। পরিচালনা করছে শিক্ষার্থীদের সংগঠন ‘সর্বদা নির্ভীক ফাউন্ডেশন’।

Advertisement

শহরের ভিক্টোরিয়া সড়কের চা দোকানি জোমেলা বেগম এসেছেন খাবার নিতে। তিনি বলেন, ৫ টাকায় খাবার পাওয়ায় আমাগো মতো গরিব মানুষের খুব সুবিধা হইছে। নামমাত্র টাকায় পেট ভইরা খাওয়া যায়।
সংগঠনটির যাত্রা শুরু হয়েছে বিগত ২০২৪ সালে। প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো করটিয়া সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, বিগত ২০২৪ সালে বন্যার সময় বন্ধু শেখ সাদি ও আমি অন্য বন্ধুদের নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি। সে সময় যারা এই কাজে ছিল, তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়। পরে রক্তদান, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চালু করি ৫ টাকার আহার কর্মসূচি। সংগঠনের সদস্যরা নিজেরাই খাবার রান্না করেন এবং প্যাকেটজাত করেন। দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা নিজেরাই খাবার রান্না করেন এবং প্যাকেটজাত করেন।

বর্তমানে সংগঠনটির সদস্য ১৩৭ জন। সংগঠনের সভাপতি শাহীন সরকার জানান, সদস্যরা মাসে ১০০ টাকা করে চাঁদা দেন। এছাড়া বিভিন্ন শুভাকাঙ্খীও সহায়তা করেন। সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গণে পাঁচ টাকার বিনিময়ে খাবার বিতরণ করা হয়। কোনো কারণে সেদিন সম্ভব না হলে পরবর্তী সুবিধাজনক দিনে আয়োজন করা হয়। বাজার করা থেকে রান্না, প্যাকেটজাত করা সব কাজ সদস্যরা নিজেরাই করেন। প্রতিবার ৫০০ থেকে ৮০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কখনো চিকেন খিচুড়ি, কখনো চিকেন বিরিয়ানি।
সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ শিকদার বলেন, আমাদের স্বপ্ন মাসে দুই দিন নয়, প্রতিদিনই মানুষের জন্য পাঁচ টাকার আহারের ব্যবস্থা করা। নামমাত্র দামে মানুষ খাবার নিয়ে তৃপ্তি সহকারে খাবার খায়। এটা আমাদের খুব ভালো লাগে।

Advertisement

রাস্তায় মানুষের কাছে হাত পেতে চলে কোরবান আলীর জীবন। কখনো খাবার জোটে, কখনো জোটে না। পাঁচ টাকায় খিচুড়ি কিনে খেতে পেরে তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি। তিনি বলেন, এখান দিয়া যাওয়ার সময় দেখলাম মাত্র ৫ টাকায় খাওন দিতাছে। তাই খাইতে পারলাম।
টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা মনে করেন, শিক্ষার্থীদের এই উদ্যোগে সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে কর্মসূচিটি আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে। সামর্থ্যের চেয়ে স্বপ্ন বড়। সেই স্বপ্ন নিয়েই মাসে দুই দিন শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে মানুষের হাতে খাবার তুলে দেন একদল শিক্ষার্থী। তাঁদের বিশ্বাস, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে বড় পুঁজি নয়, প্রয়োজন আন্তরিকতা। আর সেই আন্তরিকতার নাম ‘৫ টাকার আহার’।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল শহীদ মিনারটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে একদল শিক্ষার্থীরা ৫ টাকায় ক্ষুধা মেটানোর স্বপ্নটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসর্বদা নির্ভীক ফাউন্ডেশন
Next Post
সখীপুরে ট্রাক চাঁপায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

সখীপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

সর্বশেষ সংবাদ

সখীপুরে দম্পতিকে ঘরে আটকে রেখে আগুন দেওয়ার অভিযোগ!

সখীপুরে দম্পতিকে ঘরে আটকে রেখে আগুন দেওয়ার অভিযোগ!

আগস্ট ২২, ২০২৬
সখীপুরে ট্রাক চাঁপায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

সখীপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

আগস্ট ২২, ২০২৬
টাঙ্গাইলে একদল শিক্ষার্থীরা ৫ টাকায় ক্ষুধা মেটানোর স্বপ্ন

টাঙ্গাইলে একদল শিক্ষার্থীরা ৫ টাকায় ক্ষুধা মেটানোর স্বপ্ন

আগস্ট ২২, ২০২৬
টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি ॥ হিমশিম খাচ্ছেন ক্রেতারা

টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি ॥ হিমশিম খাচ্ছেন ক্রেতারা

আগস্ট ২২, ২০২৬
টাঙ্গাইলের ইতিহাসে বর্তমানে সবোর্চ্চ ঘন ঘন লোডশেডিং ॥ গ্রাহকের ঘাড়ে ‘ভূতুড়ে বিল’

টাঙ্গাইলের ইতিহাসে বর্তমানে সবোর্চ্চ ঘন ঘন লোডশেডিং ॥ গ্রাহকের ঘাড়ে ‘ভূতুড়ে বিল’

আগস্ট ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In