
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকালে ধুলটিয়া মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করেন করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর। ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম সুমন, সমাজসেবক আবুল হোসেন তালেব, ইসমাইল হোসেন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ধুলটিয়া প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী খেলা বহু দর্শক উপভোগ করেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে থান্ডার স্ট্রোক ক্লাব ও দূরন্ত ইয়াং স্টার ক্লাব। খেলা শুরুর প্রথমার্ধেই (২-০) গোলে এগিয়ে যায় থান্ডার স্ট্রোক ক্লাব। দ্বিতীয়ার্ধে ১ গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে দূরন্ত ইয়াং স্টার ক্লাব। খেলায় থান্ডার স্ট্রোক ক্লাব (২-১) গোলে জয়লাভ করে।






