রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ!

আগস্ট ৩০, ২০২৬
A A
গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ!

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ!

৩৪ Views

নুর আলম, গোপালপুর ॥
ক্যাশলেস সোসাইটি গড়তে লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে সরকার শত কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। এর মধ্যেই বাংলা কিউআর ঠেকাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এজেন্টদের মৌখিক নির্দেশনা দিয়েছে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসের প্রতিনিধি। এজেন্টদের অভিযোগ তাদের জানানো হয়েছে যেসব এজেন্টের দোকানে বাংলা কিউআর কোড থাকবে, তাদের সঙ্গে ব্যবসা করবে না বিকাশ।
নাম প্রকাশ প্রকাশ না করার শর্তে একাধিক এজেন্ট জানান, অতি সম্প্রতি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের জেলার গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাঠ পরিদর্শনে এসে বাংলা কিউআর ব্যবহারকারীদের তালিকা নিয়ে যান। এর পরদিন গোপালপুরের সকল এজেন্টকে বাংলা কিউআরে লেনদেন না করার জন্য শক্তভাবে মৌখিক নির্দেশ দেন। যারা বাংলা কিউআরে লেনদেন করবে, তাদের সঙ্গে বিকাশ ব্যবসা করবে না বলেও জানানো হয়।

Advertisement

হাউসের এক প্রতিনিধি জানান, উর্ধ্বতনরা ভিজিটে এসে এজেন্টের দোকানে বাংলা কিউআর দেখলে, মাঠ পর্যায়ে চাপ প্রয়োগ করা হয়। এদিকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার পদক্ষেপ নিয়েছে সরকার। গত (১ জুলাই) থেকে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে বাধ্যতামূলক বাংলা কিউআর কোড থাকতে হবে। এ নির্দেশনা বাস্তবায়ন হলে ট্রেড লাইসেন্স নবায়ন করতেও বিপাকে পড়তে হবে ব্যবসায়ীদের।
এ সম্পর্কিত একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে রুবেল মজুমদার একজন এজেন্ট দাবি করেন, বাংলা কিউআর রাখার কারণে আমার এজেন্ট বন্ধ করে দিয়েছে। তারা বলেছে, বিকাশের ব্যবসা করতে হলে বাংলা কিউআর আপনার দোকানে রাখা যাবে না। তার দাবি, ফেনীর ডিস্ট্রিবিউশন হাউস এ কাজটি করেছেন। মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলা কিউআরে পেমেন্ট করা যায়। এতে নগদ টাকা বহন ও জাল টাকার ঝুঁকি মুক্ত হয়। ব্যবসায়ীদের কিউআর কোডে লেনদেনে উৎসাহিত করতে আগামী (১ অক্টোবর) হতে প্রণোদনার মাধ্যমে চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে সরকার।

কোনাবাড়ির বাসিন্দা আল-আমিন বলেন, বাংলা কিউআর আসায় অনেক সুবিধা হয়েছে, আগে ভাংতি টাকা না থাকলে দোকানে ২/৪ টাকা বেশি টাকা দিয়ে আসতে হতো। এর মাধ্যমে এসব বন্ধ হয়েছে।
টেলিকম ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, ক্যাশ আউটের বদলে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে। এতে বিকাশের ব্যবসা কমে যাওয়ায় মৌখিক নির্দেশনা বিকাশ থেকে দিয়েছে এটা সত্য। এনপিএসবি লেনদেনেও বিকাশ বাধাগ্রস্ত করছে। এনপিএসবিতে সাড়ে আট টাকা খরচে টাকা তোলা যায়। তাই বিকাশ তুচ্ছ অজুহাতে ইউজারদের এনপিএসবি সুবিধাও বন্ধ দিচ্ছে বলে অভিযোগ তার।

Advertisement

গোপালপুর উপজেলার সুপার ভাইজার হুমায়ূন কবির জানান, কোন এজেন্ট পয়েন্টে যদি বাংলা কিউআর ইউস করে আমাদের লেনদেনটা একটু খারাপ হয়। সেজন্য এজেন্টদের বলা হয় বাংলা কিউআরে লেনদেনটা না কইরা আপনি এজেন্টের প্রতি আকৃষ্ট হন। ছোট লেনদেনে আমাদের আপত্তি নেই, বড় লেনদেন আমার কাছে অনৈতিক মনে হয়।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিকাশের কমার্শিয়াল বিভাগের ডিস্ট্রিবিউশন এন্ড রিটেইল বিজনেসের এরিয়া ম্যানেজার এবিএম সাইদুল গণি মুঠোফোনে বলেন, এ বিষয়ে কোনো কোয়ারি থাকলে বিকাশের মিডিয়া বিভাগের সাথে যোগাযোগ করুন। আমরা এজেন্ট হ্যান্ডেল করি, মিডিয়া নিয়ে আমরা কাজ করি না।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ!টাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে 'ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা' বিষয়ক সভা

টাঙ্গাইলে 'ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা' বিষয়ক সভা

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়!

ভূঞাপুরে চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়!

আগস্ট ৩০, ২০২৬
টাঙ্গাইলে 'ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা' বিষয়ক সভা

টাঙ্গাইলে ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা’ বিষয়ক সভা

আগস্ট ৩০, ২০২৬
গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ!

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ!

আগস্ট ৩০, ২০২৬
টাঙ্গাইলে প্রায় ১২’শ নিম্নআয়ের মানুষের মাঝে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনে আহার

টাঙ্গাইলে প্রায় ১২’শ নিম্নআয়ের মানুষের মাঝে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনে আহার

আগস্ট ৩০, ২০২৬
সখীপুরে বন বিভাগের কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রতিমন্ত্রীর তীব্র অসন্তোষ

সখীপুরে বন বিভাগের কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রতিমন্ত্রীর তীব্র অসন্তোষ

আগস্ট ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In