সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল ঘাটাইল

ঘাটাইলে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আগস্ট ৩১, ২০২৬
A A
ঘাটাইলে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘাটাইলে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৪ Views

ঘাটাইল প্রতিনিধি ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমকালো আয়োজনে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম। আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সাহিত্যকর্ম, কালজয়ী সংগীত এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন প্রতিবাদ এবং মানবমুক্তির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবির কবিতা আবৃত্তি ও নজরুল সংগীতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রাণবন্ত পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

Advertisement

সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার নজরুল সংগীত পরিবেশন করেন নবনী ও রাত্রী। তাদের সুরেলা পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জাসাসের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইলে নজরুল বর্ষ উদযাপন নতুন মাত্রা পায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারঘাটাইলে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ ॥ জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ ॥ জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

সর্বশেষ সংবাদ

সখীপুরে বণিক সমিতির সভাপতির খামারে আবারও চুরি ॥ এবার গেল ৭ গবাদিপশু

সখীপুরে বণিক সমিতির সভাপতির খামারে আবারও চুরি ॥ এবার গেল ৭ গবাদিপশু

আগস্ট ৩১, ২০২৬
বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে নিহাদের কারাদণ্ড

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে নিহাদের কারাদণ্ড

আগস্ট ৩১, ২০২৬
কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ ॥ জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ ॥ জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

আগস্ট ৩১, ২০২৬
ঘাটাইলে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘাটাইলে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আগস্ট ৩১, ২০২৬
কালিহাতীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কালিহাতীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আগস্ট ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In