মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

সেপ্টেম্বর ১, ২০২৬
A A
বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

৬৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আলোচিত অপহরণের ২৭দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইমনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে কসাইবাড়ি এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও ইমনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমন মিয়া বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে। এ ঘটনায় মামলার আসামি ইমনের বাবা ইদ্রিস আলী মিয়া, মা নাজমা বেগম ও বড় বোন ছাবিনা আক্তার পলাতক রয়েছে। অপহরণের শিকার ওই ছাত্রী বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

থানায় মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ে যাওয়া আসার সময় গ্রেফতারকৃত কনটেন্ট ক্রিয়েটর ইমন ওই ছাত্রীকে উক্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারকে জানানো হয়। জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এক পর্যায়ে গত (৪ আগস্ট) বিদ্যালয়ে যাওয়ার পথে বাসাইল সাহাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে মামলার আসামি ইদ্রিস আলী, নাজমা বেগম ও ছাবিনা আক্তারের সহযোগিতায় ইমন ওই ছাত্রীকে অজ্ঞাত একটি গাড়িতে উঠিয়ে নিয়ে অপহরণ করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাসাইল থানা পুলিশকে জানানো হয়। এরপর থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের তৎপরতা চালায়। এরপর গত (১০ আগস্ট) ইমন মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ ও র‌্যাব ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য জোরেসোরে মাঠে নামে। এক পর্যায়ে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও প্রধান আসামি ইমনকে গ্রেফতার করে।

স্থানীয়দের অভিযোগ, ইমন একজন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে শিক্ষার্থীসহ পর্যটন এলাকা বাসুলিয়ায় নারীদের উক্ত্যক্ত থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মারামারির সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে। এছাড়াও সে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।

Advertisement

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, অপহৃত স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ উদ্ধার ও মামলার প্রধান আসামি ইমনকে গ্রেফতার করে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশ বাসাইল থানায় হস্তান্তর করে। মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত ইমনকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকাউলজানী ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবাসাইল উপজেলাবাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীনবাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
Next Post
দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সর্বশেষ সংবাদ

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

সেপ্টেম্বর ১, ২০২৬
গোপালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেপ্টেম্বর ১, ২০২৬
দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সেপ্টেম্বর ১, ২০২৬
বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

সেপ্টেম্বর ১, ২০২৬
কালিহাতীতে সার সরবরাহ নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

কালিহাতীতে সার সরবরাহ নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

সেপ্টেম্বর ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In