বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইলে বনের প্রায় আড়াই হাজার গজারি গাছ কেটে কলাবাগান

সেপ্টেম্বর ৩, ২০২৬
A A
ঘাটাইলে বনের প্রায় আড়াই হাজার গজারি গাছ কেটে কলাবাগান

ঘাটাইলে বনের প্রায় আড়াই হাজার গজারি গাছ কেটে কলাবাগান

৪৮ Views

ডেক্স রিপোর্ট ॥
বছর দুই আগেও ঠায় দাঁড়িয়ে ছিল প্রায় আড়াই হাজার গজারি গাছ। গাছগুলো বেড়ে উঠেছিল বনের জমিতে। জমির পরিমাণও কম নয়; প্রায় ২৪ বিঘা। সেই শাল-গজারির বন ধ্বংস করে চাষ করা হচ্ছে কলা। এখানে বন বিভাগ যেন দর্শকের ভূমিকায় রয়েছে। নিষিদ্ধ গজারি গাছ কাটার ঘটনায় কোনো মামলা হয়নি। দখলদারদের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের লোকজন এমন ঘটনার ক্ষেত্রে বরাবর দিনের বেলায়ও চলেন চোখ বন্ধ করে। ঘটনাটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে।
সরকারিভাবে শাল-গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা এমন যে, ব্যক্তি মালিকানাধীন জমিতেও এ গাছ বেড়ে উঠলে তা কাটা যাবে না। কিন্তু কাজলা গ্রামের সরকারি বন বিভাগের একই জায়গা থেকে দুই বছর আগে দিনের আলোতেই প্রায় আড়াই হাজার গজারি গাছ কাটা হয়েছে। গাছ কাটা এবং তার মূলোৎপাটনযজ্ঞ চলে মাসখানেক ধরে। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো রক্ষায় কোনো ভূমিকাই নিতে দেখা যায়নি বন বিভাগের কর্মকর্তাদের।

Advertisement

সরেজমিন দেখা যায়, বিশাল কলাবাগানের এক প্রান্তে মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছে একটি গজারি গাছ। কলাবাগান করায় গাছের গুঁড়ি আগেই সরিয়ে দেওয়া হয়েছে। তবে কলাগাছ ছাপিয়ে আকাশপানে উঁকি দেওয়া গজারি গাছটি প্রমাণ করে, একদা এখানে ছিল সমৃদ্ধ গজারি বন। স্থানীয়রা অভিযোগ করে জানান, গজারি গাছগুলো কেটেছেন ইকবাল তালুকদার ও আল আমিন। সে সময় বন বিভাগকে জানিয়েও কোনো লাভ হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ইকবাল তালুকদার উপজেলা বিএনপির সহসভাপতি এবং আল আমিন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ সদস্য। তবে গাছ কাটার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে দু’জনেই তা অস্বীকার করেন।
আব্দুল মান্নান নামে স্থানীয় এক যুবক বলেন, ওই স্থান এলাকাবাসীর কাছে পরিচিত তালতইলা চালা হিসেবে। বছর দুই আগেও ওখানে ছিল গজারির বিশাল বন। প্রায় আড়াই হাজার গাছ কাটার পর কিছু দিন ছিল বিরান ভূমি। এখন বিস্তীর্ণ জায়গাজুড়ে কলাবাগান। গাছগুলো কেটেছেন ইকবাল তালুকদার এবং আল আমিন মেম্বার। তাঁর ভাষ্য, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইনকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। দীর্ঘদিন ধরে শুধু বলে আসছেন, ওইখানে বাগান করা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বনের যত জমি, এভাবেই বন কর্মকর্তাদের যোগসাজশেই দখল হয়েছে।

বনের ওই জমি এখন দখলে রেখেছেন আহম্মদ আলী, মোহাম্মদ আলী ও সাহেব আলী নামে তিন ভাই। দেখভাল করেন তাদের সন্তানরা। কথা হয় আহম্মদ আলীর ছেলে খসরু মিয়ার সঙ্গে। তিনি জানান, কাজলা গ্রামে গজারি বন ছিল। গাছ বিক্রির পর কলাবাগান করার জন্য সাইফুল ইসলামের কাছে বিঘাপ্রতি বছরে ৪০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। জানা যায়, ওই জায়গা থেকে ১৪ শতাংশ জমি ফজলুল হক নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর দলিলমূলে পাঁচ লাখ টাকায় বিক্রি করেছেন খসরু মিয়া। ওই জমি বিক্রির কথা স্বীকারও করেন খসরু। সাইফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

Advertisement

বিপুল সংখ্যক গজারি গাছ কাটায় বন বিভাগের পক্ষ থেকে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে ঘাটাইল উপজেলার ধলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইন বলেন, গাছ কাটা হয়েছে তিনি এখানে যোগদান করার আগেই। তবে ওইখানে যে গজারি বন ছিল, তার আলামত তিনি দেখেছেন। ওই জায়গার মালিক বন বিভাগ। জমির পরিমাণ ১৫ বিঘা। কলাবাগান করার সময় আপনি অবগত হয়েছিলেন কিনা? এর জবাবে বলেন, রাতারাতি কলাবাগান করা হয়েছে। কলাগাছ তো অনেক বড় হয়ে গেছে। দীর্ঘদিন পার হলেও কেন ব্যবস্থা নেননি? উত্তরে তিনি বলেন, বাগান মালিক শহিদুলকে (এই নামে বাগান মালিক নেই) অফিসে এসে দেখা করতে বলা হয়েছিল। তিনি আসেননি। গজারি গাছ কেটে কলাবাগান করা যায় কিনা? তাঁর সোজা উত্তর, কোনোভাবেই এ কাজ কেউ করতে পারেন না। দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে বনায়ন করা হবে বলে তিনি জানান।
তথ্যসূত্র- দৈনিক সমকাল।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইলে বনের প্রায় আড়াই হাজার গজারি গাছ কেটে কলাবাগানটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তালক্ষিন্দর ইউনিয়ন
Next Post
গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেলকে গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেলকে গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেলকে গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেলকে গ্রেপ্তার

সেপ্টেম্বর ৩, ২০২৬
ঘাটাইলে বনের প্রায় আড়াই হাজার গজারি গাছ কেটে কলাবাগান

ঘাটাইলে বনের প্রায় আড়াই হাজার গজারি গাছ কেটে কলাবাগান

সেপ্টেম্বর ৩, ২০২৬
কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

সেপ্টেম্বর ৩, ২০২৬
সখীপুরে সড়কে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু ॥ গলায় কাটার চিহ্ন

সখীপুরে সড়কে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু ॥ গলায় কাটার চিহ্ন

সেপ্টেম্বর ২, ২০২৬
গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

সেপ্টেম্বর ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In