
ঘাটাইল প্রতিনিধি ॥
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
মতবিনিময় সভায় জেলা ইউনিটের অর্থ-বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল হামিদ, সহকারী কমান্ডার সাংগঠনিক বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এন.এম.এন. শাহনেওয়াজ, জেলা ইউনিটের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা শামসুল হকসহ উপজেলা ইউনিট, ইউনিয়ন ইউনিট, পৌর ইউনিটের নেতৃবন্দ ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।






