শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন সুখবর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬
A A
টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন সুখবর নেই

টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন সুখবর নেই

৩৮ Views

স্টাফ রিপোর্টার ॥
গত কয়েক সপ্তাহ ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ডিম, মাছ, মুরগি, চিনি, আটা ও ময়দা দাম ঊর্ধ্বমূখী। এবার তার সঙ্গে যোগ হয়েছে সয়াবিন তেল। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় আরও চাপ তৈরি হয়েছে। গেল সপ্তাহে কিছু সবজির দাম কমলেও এ সপ্তাহে বাড়তি। কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আবার কিছু সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে স্বল্প আয়ের মানুষ এমনিতেই বেকায়দায় আছে। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল ঘোষণার কারণ দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের দাম বাড়াচ্ছেন– এমন অভিযোগ করেছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজার, সিটি বাজার, ছয়আনি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র মিলেছে।

Advertisement

বাজারে গিয়ে দেখা গেছে, দুই-তিন সপ্তাহ ধরে বাড়তি দামে ডিম ও মুরগি বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। কিন্তু বাজারে নতুন দরের তেল না এলেও পুরনো বোতল নতুন দামে বিক্রি হতে দেখা গেছে। ব্রয়লার মুরগি এলাকাভেদে ১৯৫ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহেও একই ছিল। সোনালি মুরগির দামও গত সপ্তাহের মতোই ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ডিম। এর আগে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল। তবে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে বর্তমানে প্যাকেটজাত দুই কেজির আটা ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন-চার সপ্তাহ আগেও একই আটা ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খোলা আটার দামও বেড়ে ৫০ টাকা হয়েছে, যা আগে ছিল ৪৫ টাকা। এক মাসের ব্যবধানে আটার দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। চিনির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা মাস খানেক আগে ১১০ টাকায় বিক্রি হয়।

বাজারে মাছের দামও বাড়তি। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩৫০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং পোয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী ১২০০ থেকে ২৪০০ টাকা কেজি দরে। এছাড়া চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গুণতে হচ্ছে হাজার টাকার বেশি।
সীমিত আয়ের মানুষের ভরসা ডিম ও সবজি। এ দু’টি পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন এসব ক্রেতারা। এদিন বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকা কেজি দরে। তবে তুলনামূলক কিছুটা কম দামে শসা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়। বর্ষা মৌসুমেই বাজারে আসা শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।

Advertisement

এর মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে কেজি ৪০ টাকা। নতুন করে দাম বেড়েছে কাঁচা মরিচের। গত সপ্তাহের ১২০ টাকার কাচামরিচ এদিন ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম সবচেয়ে বেশি এমন সবজির মধ্যে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা ও টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার কেজি ৮০ টাকা। লাউ প্রতি পিচ ৫০ থেকে ৭০ টাকা, কচুরমুখি ৮০ টাকা বিক্রি করা হচ্ছে। তবে বিভিন্ন ধরনের শাকের দামও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। লাল শাক ১০ টাকা প্রতি আঁটি। কলমি শাক ১০ টাকা প্রতি আঁটি। ডাঁটা শাক ৩০ থেকে ৪০ টাকা প্রতি আঁটি। পুঁইশাক ৩০ থেকে ৫০ টাকা প্রতি আঁটি। লাউ শাক ৪০ থেকে ৬০ টাকা প্রতি আঁটি। কচু শাক ২৫ থেকে ৩০ টাকা প্রতি আঁটি বিক্রি হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন স্বস্তি নেইটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
মধুপুরে এআই দিয়ে পর্নোচিত্র বানিয়ে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল ॥ এক যুবক গ্রেপ্তার

মধুপুরে এআই দিয়ে পর্নোচিত্র বানিয়ে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল ॥ এক যুবক গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

মধুপুরে এআই দিয়ে পর্নোচিত্র বানিয়ে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল ॥ এক যুবক গ্রেপ্তার

মধুপুরে এআই দিয়ে পর্নোচিত্র বানিয়ে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল ॥ এক যুবক গ্রেপ্তার

সেপ্টেম্বর ১১, ২০২৬
টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন সুখবর নেই

টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন সুখবর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬
দেলদুয়ারে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের সাজা

দেলদুয়ারে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের সাজা

সেপ্টেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ১০, ২০২৬
গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা

গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা

সেপ্টেম্বর ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In