বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু ও সখীপুরে ছাত্রলীগের আনিসকে গ্রেপ্তার

সেপ্টেম্বর ২২, ২০২৬
A A
মির্জাপুরে আ.লীগ নেতা ফালু ও সখীপুরে ছাত্রলীগের আনিসকে গ্রেপ্তার

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু ও সখীপুরে ছাত্রলীগের আনিসকে গ্রেপ্তার

২৬৫ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে হিমেলের দুই চোখ অন্ধ হওয়ার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শওকত হোসেন ফালু (৬২) গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। ওই আন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হিমেলও অংশ নেন। আন্দোলন চলাকালে সংঘর্ষ ও গুলির ঘটনায় হিমেল আহত হন এবং তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ফালু ৬ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের করা মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিসকে (৩৫) গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিস ওই এলাকার নুরু মিয়ার ছেলে।

Advertisement

পুলিশ জানায়, বিশেষ ‘ডেভিল’ অভিযানের আওতায় আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমির্জাপুর উপজেলামির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামির্জাপুরে আ.লীগ নেতা ফালু ও সখীপুরে ছাত্রলীগের আনিসকে গ্রেপ্তারসখীপুর উপজেলাসখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
Next Post
নাগরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তা*র

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তা*র

সেপ্টেম্বর ২৩, ২০২৬
বাসাইলে সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন ॥ প্রকৌশলী ও ঠিকাদারকে শোকজ

বাসাইলে সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন ॥ প্রকৌশলী ও ঠিকাদারকে শোকজ

সেপ্টেম্বর ২২, ২০২৬
নাগরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২২, ২০২৬
মির্জাপুরে আ.লীগ নেতা ফালু ও সখীপুরে ছাত্রলীগের আনিসকে গ্রেপ্তার

মির্জাপুরে আ.লীগ নেতা ফালু ও সখীপুরে ছাত্রলীগের আনিসকে গ্রেপ্তার

সেপ্টেম্বর ২২, ২০২৬
ভূঞাপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মুস্তাককে যাবজ্জীবন

ভূঞাপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মুস্তাকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সেপ্টেম্বর ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In