বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

উপজেলা স্বাস্থ্য সহকারী আউয়াল শফীর রহস্যজনক মৃত্যু

সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
A A
সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

৫৪ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য সহকারী আউয়াল শফীর (৪৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশের খোঁজা সেই সন্দেহভাজন যুবক শাকিল (১৮) থানায় আত্মসমর্পণ করেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার ২১ দিন পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্বজনেরা তাঁকে সখীপুর থানায় নিয়ে যান। এ সময় শাকিলের সঙ্গে তাঁর কয়েকজন আত্মীয়স্বজন ছিলেন। শাকিল টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বর্ণি কিশোরী গ্রামের আতোয়ার খানের ছেলে। তাঁর খালু শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেও শাকিলের সঙ্গে থানায় গিয়েছিলেন। তবে শাকিলের থানায় আসার বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
এর আগে গত (৮ সেপ্টেম্বর) সখীপুর থানা পুলিশ সিসি টিভি ফুটেজ থেকে সংগ্রহ করা মোটরসাইকেলসহ এক যুবকের ছবি প্রকাশ করে তাঁর পরিচয় ও সন্ধান চায়। ওই যুবকের সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। তখন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানিয়েছিলেন, পুলিশের কাছে আসা তথ্য অনুযায়ী ওই সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন হতে পারে।

Advertisement

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে শাকিলের খালু শফিকুল ইসলাম জানান, শাকিল তাঁদের কাছে ঘটনার যে বর্ণনা দিয়েছেন, সে অনুযায়ী ঘটনার দিন তিনি মোটরসাইকেল নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে পেছনে নলুয়া থেকে বাসাইলের দিকে যাচ্ছিলেন। শফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা উপজেলা স্বাস্থ্য সহকারী আউয়াল শফী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঘেঁষা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা শাকিলের মোটরসাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে শাকিলও সড়কের পাশে ছিটকে পড়েন। পরে উঠে এসে আউয়াল শফীর অবস্থা দেখে তাঁকে সাহায্য করতে চেয়েছিলেন বলে শাকিল পরিবারের কাছে জানিয়েছেন। তবে সিএনজিচালিত অটোরিকশার চালকের পরামর্শে গণপিটুনির ভয়ে তিনি ঘটনাস্থল থেকে চলে যান বলে দাবি করেন।
শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর ব্যাপক আলোচনা শুরু হলে পুলিশ শাকিলের বাবার কাছেও তাঁর সম্পর্কে জানতে চায়। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা শাকিলকে বুঝিয়ে পুলিশের কাছে যাওয়ার জন্য উৎসাহিত করেন। শফিকুল ইসলামের দাবি, ঘটনাটি মূলত একটি দুর্ঘটনা। ন্যায়বিচারের আশায় শাকিলকে আমরা পুলিশের কাছে দিয়ে গেলাম।

গত (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে সখীপুর উপজেলার নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে আউয়াল শফীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ছিলেন। স্থানীয় সূত্র ও ঘটনাস্থলের বর্ণনা অনুযায়ী, ওই দিন দুপুরে সড়কের ওপর আউয়াল শফীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল পড়ে ছিল। প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। নিহতের স্বজনেরা তাঁর শরীরের আঘাতের ধরণ দেখে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা নয় বলে সন্দেহ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Advertisement

পরদিন গত (৩ সেপ্টেম্বর) আউয়াল শফীর স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। পাশাপাশি ওই সময় সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের একপর্যায়ে গত (৮ সেপ্টেম্বর) সিসি টিভি ফুটেজ থেকে মোটরসাইকেল আরোহী এক যুবকের ছবি সংগ্রহ করে তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ। তাঁর পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্য দিতে অনুরোধ করে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা এবং পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
এদিকে শাকিলের থানায় আত্মসমর্পণ করার বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, এ বিষয়ে এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। পরিবারের লোকজন আপনাদের কী তথ্য দিয়েছে, সেটা তাঁদের বিষয়। পুলিশের পক্ষ থেকে কিছু বলার থাকলে প্রয়োজনে তা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানানো হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসখীপুর উপজেলাসখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ
Next Post
এবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউরকে স্ট্যান্ড রিলিজ

এবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউরকে স্ট্যান্ড রিলিজ

সর্বশেষ সংবাদ

এবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউরকে স্ট্যান্ড রিলিজ

এবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউরকে স্ট্যান্ড রিলিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
টাঙ্গাইলে ১১২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইলে ১১২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়ীকে ছুরিকাঘাত ও স্বামীর আত্মহত্যার চেষ্টা

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়ীকে ছুরিকাঘাত ও স্বামীর আত্মহত্যার চেষ্টা

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মির্জাপুরের আজগানায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ!

মির্জাপুরের আজগানায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ!

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In