
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন। পুনগঠিত নতুন কমিটির সভাপতি হিসেবে আছেন মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা) ও সাধারণ সম্পাদক হয়েছেন মহব্বত হোসেন (এনটিভি)।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ২০০৯ সালে ‘টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি মো. নাসির উদ্দিন। এরপর দীর্ঘদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সর্বশেষ সদস্যদের ভোটে মো. নাসির উদ্দিন সভাপতি এবং এনটিভির প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি এখনও বহাল রয়েছে।
তবে বিগত ২০২৫ সালের অক্টোবর মাসে এই সংগঠনের নাম ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে আরেকটি কমিটি গঠনের অভিযোগ ওঠে। ওই সময় টাঙ্গাইলের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের অনুরোধে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনটির অভিযোগ, পরবর্তী সময়ে ওই কমিটির বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে টেন্ডারবাজির অভিযোগও ওঠে। এসব ঘটনায় টাঙ্গাইলের টেলিভিশন সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবি করা হয়।
এ পরিস্থিতিতে সংগঠনের জরুরি সভা ডেকে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে আছেন- মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা)। সহ-সভাপতি হয়েছেন- কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও মির্জা মাসুদ রুবল (মাই টিভি)। সাধারণ সম্পাদক হয়েছেন- মহব্বত হোসেন (এনটিভি)।
যুগ্ম সম্পাদক হিসেবে আছেন- শফিকুজ্জামান মোস্তফা (এশিয়ান টিভি) ও আবু জোবায়ের উজ্জল (বিজয় টিভি)। কোষাধ্যক্ষ হয়েছেন- আহমেদ রাসেল (এসএ টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- রুমি আক্তার পলি (গ্লোবাল টিভি), ক্রীড়া সম্পাদক- কে এ মিল্টন (এটিএন নিউজ) এবং দপ্তর সম্পাদক- ইমরুল হাসান বাবু (ইসলামিক টিভি)। কার্যকরী সদস্য হিসেবে আছেন- মোসলেম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি) ও আব্দুর রাজ্জাক (৭১ টিভি)।
এছাড়া সাধারণ সদস্যরা হলেন- আতোয়ার রহমান আজাদ (বাংলা ভিশন), একরামুল হক খান তুহিন (মাছরাঙা টিভি), মহিউদ্দন সুমন (জিটিভি), কামাল হোসেন (আর টিভি), সোহেল শরীফ (চ্যানেল ওয়ান), আনিসুর রহমান খান (মাইটিভি-দেলদুয়ার-নাগরপুর), সিরাজ আল মাসুদ (গ্রীণ টিভি), নাঈম খান রাব্বি (স্টার নিউজ), জশিউর রহমান (বৈশাখী টিভি-নাগরপুর), মাসুদ কায়সার (গ্রীণ টিভি), ছানোয়ার হোসেন (বাংলা টিভি-মির্জাপুর)।






