
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে দেউলাবাড়ী ইউনিয়নের দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায়, ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এ সময় সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, জাসা গ্রুপের চেয়ারম্যান লায়ন ডাঃ আব্দুস সাত্তারসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






