
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ভাসানী ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার, ইয়ুথ ক্লাব ও সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালের পথে। এদিকে প্রতিপক্ষ পূর্বাচল ক্লাবের সাথে থানাপাড়া ব্যায়ামাগার ক্লাবের খেলার পর সেমিফাইনাল লাইনআপ চুড়ান্ত হবে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত “ক” গ্রুপের ভাসানী ক্লাব বনাম মুসলিম রেনেসাঁ মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ম্যাচে আক্রমন ও পাল্টা আক্রমনে ম্যাচটি জমে উঠে। খেলায় মুসলিম রেনেসাঁ জয়লাভ করলে সেমিফাইনালে উঠবে আর ভাসানী ক্লাব ড্র করলেই সেমিফাইনালে যাবে, এই সমীকরণ ছিলো। কিন্তু দু’দলের ছন্দময় ফুটবলে প্রথমার্ধের শেষ দিকে ভাসানী ক্লাবের দেবু গোল করে (১-০) ব্যবধান তৈরী করে। যদিও মুসলিম রেনেসাঁ দলের গোলরক্ষক আল ইমরান চমৎকার পারফরমেন্স দেখিয়ে পুরো ৭ থেকে ৮টি নিশ্চিত গোলরক্ষা করে।
খেলার দ্বিতীয়ার্ধে মুসলিম রেনেসাঁ ক্লাব গোল পরিশোধে একচেটিয়া খেলেও দক্ষ স্টাইকারে অভাবে গোল বঞ্চিত হয়। আর ভাসানী ক্লাব গোল বাড়ানোর প্রচেষ্টায় গোলরক্ষক আল ইমরানে কাছে বঞ্চিত হয়।
উল্লেখ্য, ১০টি দলের প্রথম বিভাগ লীগে “ক” গ্রুপ থেকে থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব র্শীষ ২টি ক্লাব “খ” গ্রুপ থেকে শীর্ষ একটি ইয়ুথ ক্লাব এবং “গ” গ্রুপ থেকে শীর্ষ একটি সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালের পথে রয়েছে।
দুই দলের খেলোয়াড়রা হলেন- ভাসানী ক্লাব- হিমেল, বীরবল, সুজন, ফিরোজ, রেজাউল, অনিক (অধিনায়ক), সাগর, দেবু, রিফাত/অপু, মনির/ করিম ও মুকাব্বির।
মুসলিম রেনেসাঁ ক্লাব- আল ইমরান, তপু, আল আমিন, রুহুল, মানিক, রিফাত, সাকিব (অধিনায়ক), মিরাজ/ইয়াকুব, প্রিয়াস/তপু শীল, মালেক ও মুকলেস।
রেফারী- রবীন খান।
শনিবার (৩১ অক্টোবর) খেলায় অংশগ্রহণ করবে পূর্বাচল ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব।






