
স্পোর্টস রিপোর্টার ॥
কথায় আছে “নীল রঙটা নাকি কষ্টের রঙ!” তাইতো তুলনামূলক ভালো ফুটবল দল নিয়েও ফোরটি আপ ব্রাদার্স ফুটবলে লাল দলের কাছে হেরে গেলো (১-২) গোলের ব্যবধানে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মওলানা ভাসানীর স্মৃতিবিজরিত সন্তোষের রথখোলা মাঠে ফোরটি আপ ব্রাদার্স ক্লাব ফুটবলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে সৌখিন ফুটবলার ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, সাবেক ফুটবলার, ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা এই খেলায় অংশগ্রহণ করেন।
খেলায় তুলনামূলক ভালো ফুটবল দল নিয়ে নীল ফুটবল দল অপেক্ষাকৃত দূর্বল লাল ফুটবল দলের ডিফেন্সশীপ লড়াইয়ে পেরে উঠেনি। লাল দলের ম্যান টু মার্ক ফুটবল খেলায় তারা চমৎকার কাউন্টার ফুটবল খেলেছে। পুরো খেলায় বল পজিশনে নীল দলের ফুটবলাররা এগিয়ে থাকলেও লাল দল ৪টি পাল্টা আক্রমনে ২টি গোল বের করতে পেরেছে। কিন্তু নীল দলের আক্রমন লাল দলের ডিফেন্স তেমন ভেদ করতে পারেনি। খেলার শুরুতে অনুপমের সুন্দর মাইনাস করা একটি বল নীল দলের স্টাইকার মজিবুর ফাঁকা গোলপোস্টে গোল সুযোগ হেলায় ফেলায় হারিয়ে ফেলে।
এই গোল হারানোর পর নীল দলের আক্রমন লাল দলের বিশ্বজিৎ, ছানোয়ার, ইমরান, রাতুল, হাজী সোহেল ও টিপুসহ ৬ জনে জটিল ডিফেন্স ভেদ করতে পারেনি। লাল দলের খেলোয়াড়রা বিপক্ষ দলের গেমমেকার শিমুল খান, নিলয়, অনুপম, ডাঃ নজরুলকে ম্যান টু মার্ক করে খেলে তাদের ভালো খেলার পথে কাঁটা বিছিয়ে দিয়ে সফল হয়েছে। যদিও খেলার শেষ দিকে অনেক চেষ্টার পর নীল দল একটি গোল পরিশোধ করে।
খেলার শুরু থেকে নীল দলের একচেটিয়া আক্রমনে ব্যতিব্যস্ত লাল দলের ডিফেন্স। খেলার ২২ মিনিটের সময় পান্টা আক্রমনে নীল দলের অরক্ষিত ডিফেন্স গৌর সুন্দরের মারাত্মক ভুলে লাল দলের বল প্লেয়ার ডাক্তার আব্দুল্লাহ গোলরক্ষক সুব্রত ধরকে পরাস্ত করে (১-০) দলকে এগিয়ে নেয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নীল দল গোছানো আক্রমন করে খেলতে থাকে। তবে লাল দলের ডিফেন্স এবং গোলরক্ষক পরিচয় অসাধারণ খেলায় নীল দল গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। আবারও ডিফেন্সের ভুলে খেলার ৪৭ মিনিটের সময় পাল্টা আক্রমনে লাল দলের আরিফ গোল করে (২-০) ব্যবধান দ্বিগুন করে। খেলার শেষ দিকে নীল দলের অনুপমের কর্ণার কিকে শিমুল খানের শট গোলরক্ষক পরিচয় প্রথম প্রচেষ্টায় ফেরালেও ফাঁকায় দাঁড়ানো হাবিব টোকা দিয়ে বল জালে (২-১) জড়িয়ে গোল একটি পরিশোধ করে। পরে নীল দলের স্টাইকারদের বহু ব্যর্থতায় খেলায় ফিরে আসতে পারেনি। উল্টোপাণ্টা আক্রমনে লাল দলের দুলাল বল পেয়ে একাই গোল করার চেষ্টায় সফল হতে পারেনি। পাশে ফাঁকায় দাড়ানো আরিফকে বলটা দিলে ব্যবধানটা বড় হতেও পারতো।
দুই দলের খেলোয়াড়রা হলেন- লাল দল- পরিচয়, বিশ্বজিৎ (অধিনায়ক), ছানোয়ার, সুজিত, সোহেল, ইমরান, রফিক, রাতুল, উজ্জল, বেল্লাল, পিনাকী দে, উজ্জল, টিপু, আরিফ, আব্দুল্লাহ, দুলাল ও আয়নাল।
নীল দল- সুব্রত ধর, বিজয় (অধিনায়ক), শরিফুল, মিশু, সুজায়েত, গৌড় সুন্দর, লিটন, সোহেল, মোমিন, ভূইঁয়া, অনুপম, শামীম, হাবিব, হাসান, নিলয়, শিমুল, নজরুল। রেফারী- রবীন খান, সহকারী- তকদির হোসেন ও জাহিদ হাসান।






