বুধবার, নভেম্বর ৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ

নভেম্বর ৪, ২০২৬
A A
মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ

মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ

৪০ Views

স্টাফ রিপোর্টার ॥
‎‎টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলরের নেতৃত্ব, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক জোরদার এবং শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগের ফলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুত কারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ১৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে আসছেন। আইসিটি বিভাগের উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম এবং প্রথমবারের মতো ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার আয়োজনে এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Advertisement

গত (২১ জুলাই) ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আইসিটি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন এবং সেখানে ইন্টার্নশিপ করার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে গত (৭ অক্টোবর) ওয়ালটন কর্তৃপক্ষ আয়োজিত লিখিত ও মৌখিক বাছাই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় গত (২৭ অক্টোবর) মাভাবিপ্রবি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নেতৃত্ব ও সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলায় দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালটন অন্যতম ছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়।

এ উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে জব ফেয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।
এরই পরিপ্রেক্ষিতে গত (২৮ অক্টোবর) ওয়ালটনের মানবসম্পদ বিভাগ থেকে আইসিটি বিভাগের ১৪ জন শিক্ষার্থীর ইন্টার্নশিপের চূড়ান্ত অনুমোদন আসে। গত (১ নভেম্বর) থেকে তাঁদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী (৩০ জানুয়ারি) পর্যন্ত চলবে।

Advertisement

ইন্টার্নশিপের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- হোসেন মোহাম্মদ আবুজর, আব্দুল হামিদ পিয়াস, আতিক ইসরাক, ইসমাইল হোসেন শাফি, আবিদুর রহমান মাহিদ, রমিজ উদ্দিন খান, রাহাত বিন হাফিজ, রেজোয়ান রহমান রাজ, সাব্বির আহমাদ, আব্দুর রহিম, সাফায়েত তানজিম, কুলদীপ সাহা মুগ্ধ, রিয়া সাহা এবং তাসনিম জান্নাত নাইমা। তাঁরা সবাই আইসিটি বিভাগের ১৯তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
ইন্টার্নশিপের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের শিক্ষকবৃন্দ এবং ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমাভাবিপ্রবিমাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ
Next Post
মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা ॥ সুজন সাহা গ্রেপ্তার

কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা ॥ সুজন সাহা গ্রেপ্তার

নভেম্বর ৪, ২০২৬
গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নভেম্বর ৪, ২০২৬
মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে কর্মশালা অনুষ্ঠিত

নভেম্বর ৪, ২০২৬
মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ

মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ

নভেম্বর ৪, ২০২৬
গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ॥ রোগীদের খোঁজখবর

গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ॥ রোগীদের খোঁজখবর

নভেম্বর ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In