বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

দীর্ঘ সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে

সখীপুরে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকে নিজের বেতনের টাকায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী স্বপ্না

নভেম্বর ১২, ২০২৬
A A
সখীপুরে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকে নিজের বেতনের টাকায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী স্বপ্না

সখীপুরে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকে নিজের বেতনের টাকায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী স্বপ্না

৮৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনটি সংস্কার না করায় সেখানে স্বাভাবিক পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। তবে এলাকার গরিব মানুষের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে নিজের বেতনের টাকা খরচ করে পাকা রাস্তার পাশের একটি ব্যক্তি মালিকানাধীন কক্ষ ভাড়া নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকটির দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বপ্না আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ২০০০ সালের (২৭ নভেম্বর) লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকটি নির্মিত হয়। নির্মাণের ধারাবাহিকতায় সে সময়কার অন্যতম এই ক্লিনিকটি দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে কোনো ধরনের সংস্কারের মুখ দেখেনি। একই সময়ে নির্মিত আশপাশের অন্য ক্লিনিকগুলো সংস্কার করা হলেও এটি রয়ে গেছে চরম অবহেলায়।

Advertisement

সরেজমিনে দেখা যায়, মূল ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত থাকায় পাশের একটি ভাড়া করা কক্ষে চলছে ক্লিনিকের সব কার্যক্রম। রোগীদের চিকিৎসাসেবা যাতে বন্ধ না হয়, সেজন্য সিএইচসিপি স্বপ্না আক্তার নিজ পকেট থেকে প্রতি মাসে ঘরের ভাড়া পরিশোধ করছেন। এভাবেই অত্যন্ত সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এক সময় লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকটি এলাকার গর্ভবতী মায়েদের জন্য একটি নির্ভরতার জায়গা ছিল। এখানে নিরাপদ স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) ব্যবস্থাও চালু ছিল। এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএইচসিপি স্বপ্না আক্তার জানান, উপযুক্ত ভবন ও পরিবেশ না থাকায় এখন আর সেখানে প্রসবসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে গর্ভবতী মায়েদের বাধ্য হয়ে দূরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে হচ্ছে। যা প্রসূতিদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্বপ্না আক্তার আক্ষেপ করে আরও বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাক, তা আমি চাইনি। তাই নিজের বেতনের টাকায় একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে যতটুকু সম্ভব সেবা চালিয়ে যাচ্ছি। দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা হলে এলাকার মানুষ আবার আগের মতো দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাবেন।

Advertisement

সখীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন নাসির বলেন, এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকটির নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুল আলম জানান, বেহাল ও পরিত্যক্ত অবস্থায় থাকা বেশকয়েকটি কমিউনিটি ক্লিনিকের জন্য বিশেষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলছে এবং আশা করা হচ্ছে দ্রুতই নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদযাদবপুর ইউনিয়নলাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকসখীপুর উপজেলাসখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসখীপুরে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকে নিজের বেতনের টাকায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী স্বপ্না
Next Post
গোপালপুরে মাদকের চালান নিয়ে ‘কামড়াকামড়ির’ ভিডিও ভাইরাল ॥ মাদ্রাসা অধ্যক্ষকে বরখাস্ত

গোপালপুরে মাদকের চালান নিয়ে ‘কামড়াকামড়ির’ ভিডিও ভাইরাল ॥ মাদ্রাসা অধ্যক্ষকে বরখাস্ত

সর্বশেষ সংবাদ

গোপালপুরে মাদকের চালান নিয়ে ‘কামড়াকামড়ির’ ভিডিও ভাইরাল ॥ মাদ্রাসা অধ্যক্ষকে বরখাস্ত

গোপালপুরে মাদকের চালান নিয়ে ‘কামড়াকামড়ির’ ভিডিও ভাইরাল ॥ মাদ্রাসা অধ্যক্ষকে বরখাস্ত

নভেম্বর ১২, ২০২৬
সখীপুরে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকে নিজের বেতনের টাকায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী স্বপ্না

সখীপুরে লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকে নিজের বেতনের টাকায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী স্বপ্না

নভেম্বর ১২, ২০২৬
মির্জাপুরের উয়ার্শীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক সবুজ গ্রেপ্তার

মির্জাপুরের উয়ার্শীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক সবুজ গ্রেপ্তার

নভেম্বর ১২, ২০২৬
মধুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম মোফাজ্জল পলাতক

মধুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ও ইমাম মোফাজ্জল পলাতক

নভেম্বর ১১, ২০২৬
মির্জাপুরের পাকুল্লায় আগুনে পুড়ল তুলার কারখানা

মির্জাপুরের পাকুল্লায় আগুনে পুড়ল তুলার কারখানা

নভেম্বর ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In