
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ২৬টি কিন্ডার গার্টেনের ৯০০ শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন খান। ভিজিটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমুখ।
উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের এসোসিয়েশন থেকে প্রতি বছরই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। শিশু শিক্ষার্থীদের পাবলিক প্লেসে পরীক্ষায় অংশ নেয়ার সাহস ও দক্ষতা বাড়াতে এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার মুখ্য উদ্দেশ্য। প্রতি বছরই বৃত্তি পরীক্ষা ধারাবাহিকভাবে চলবে।





