
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন গ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে টুর্নামেন্টের আয়োজন করেন ভাদ্রা স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল সদর উপজেলার ভিক্টোরিয়া ভাই কোরাম স্পোর্টিং ক্লাব ও মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমি। খেলায় ট্রাইব্রেকারে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি (৫-৪) গোলে টাঙ্গাইল সদর ভিক্টোরিয়া ভাই কোরাম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় (১-১) গোলে ড্র হয়।
ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক ডা. সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুরর হমান হবি। ফাইনাল খেলা উদ্বোধন করেন মোহাম্মদ মনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাইম হজ্জ গ্রুপের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম। খেলায় সার্বিক তত্তা¡বধানে ছিলেন হাসান মাহমুদ চঞ্চল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াসংগঠকরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই আয়োজনের অন্যতম লক্ষ্য। দুই দলের লড়াই উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।





