বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

দেলদুয়ার ও বাসাইলে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীণ ব্যাংক

নভেম্বর ১৮, ২০২৬
A A
দেলদুয়ার ও বাসাইলে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীণ ব্যাংক

দেলদুয়ার ও বাসাইলে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীণ ব্যাংক

১৩৫ Views

স্টাফ রিপোর্টার, দেলদুয়ার/ স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রায় একই সময় দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়ন কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরের যে কোনও সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারনা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় প্রেট্টোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা।

Advertisement

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দো’তলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগীতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো প্রেট্টোল ঢেলে আগুন জালিয়েছিলো। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তারলাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, রাত তিনটার দিকে পুলিশে ডেকে গেছে। ডাকার পরে সারা শব্দ না পাওয়াতে ওরা বলেছে আমরা থানার লোক এই বলে চলে গেছে। চলে যাওয়ার পর ২০ মিনিটের মধ্যে সাড়ে তিনটার দিকে নাইট গার্ড ডাকতেছে আগুন ধরেছে। আমরা দৌড়ে এসে দেখি যে, এই দুই গেটে আগুন জ্বলতেছে পরে আমরা পানি দিয়ে আগুন নিভায়। বাহিরে বেরিয়ে দেখি পেট্টোল বোতলের মধ্যে আগুন ধরিয়েছে।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসাইল স’মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্টোল ঢেলে আগুন দেয়। মুহুর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যাংকের নৈশ প্রহরী দু’তলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবলগেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

Advertisement

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাত সাড়ে তিনটার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দেয়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল জেলার এরিয়া ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাইল উপজেলার অফিসে আগুনের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আর দেলদুয়ার উপজেলার লাউহাটীর গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ করলে সেটি কার্যালয়ের সামনে বিস্ফোরিত হয়েছে। ফলে সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা গ্রামীণ ব্যাংকটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার ও বাসাইলে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীণ ব্যাংকদেলদুয়ার গ্রামীণ ব্যাংকদেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমানবাসাইল উপজেলাবাসাইল গ্রামীণ ব্যাংকবাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীনলাউহাটী ইউনিয়ন
Next Post
ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল শহরের বটতলায় চার দোকানে ডাকাতি ॥ আহত ২ জন

টাঙ্গাইল শহরের বটতলায় চার দোকানে ডাকাতি ॥ আহত ২ জন

নভেম্বর ১৯, ২০২৬
সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদলের বিক্ষোভ

সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদলের বিক্ষোভ

নভেম্বর ১৯, ২০২৬
টাঙ্গাইলে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১৯, ২০২৬
জমির পাকা ধান পুড়ে ছাই ॥ দিশাহারা কৃষকের পাশে ঘাটাইলের ইউএনও উর্মি

জমির পাকা ধান পুড়ে ছাই ॥ দিশাহারা কৃষকের পাশে ঘাটাইলের ইউএনও উর্মি

নভেম্বর ১৯, ২০২৬
দেলদুয়ারে ডুবাইল ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াসকে আটক

দেলদুয়ারে ডুবাইল ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াসকে আটক

নভেম্বর ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In